Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবিবাসরীয় নির্বাচনী প্রচার

রবিবাসরীয় নির্বাচনী প্রচার 
          পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের প্রার্থী আনন্দ বরণ হাণ্ডার সমর্থনে আজ বিকালে সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েতের জিঞাদা বাজার ও সন্ধ্যায় পুলসিটা গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মী বৈঠ…

 





রবিবাসরীয় নির্বাচনী প্রচার 


          পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের প্রার্থী আনন্দ বরণ হাণ্ডার সমর্থনে আজ বিকালে সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েতের জিঞাদা বাজার ও সন্ধ্যায় পুলসিটা গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মী বৈঠক করেন। দুটি বৈঠকে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন দলের বিধানসভা নির্বাচনী কমিটির ইনচার্জ মধুসূদন বেরা। অন্যদিকে পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের প্রার্থী স্নেহলতা সাহু(প্রধান)আজ সকালে চৈতন্যপুর-১ গ্রাম পঞ্চায়েতের কানাশী বৃন্দাবনচক এলাকায় বাড়ী বাড়ী প্রচারে অংশ নেন। বিকালে মাগুরীতে একটি কর্মী বৈঠক এবং সন্ধ্যায় ধনঞ্জয়পুরে আর একটি কর্মী বৈঠকও করেন। মাগুরীর বৈঠকে উপস্থিত ছিলেন দলের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক ও নির্বাচনী কমিটির যুগ্ম সম্পাদক তপন নায়ক। রানীয়ারার বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচনী কমিটির অপর যুগ্ম সম্পাদক শ্রাবন্তী মন্ডল।

           নারায়ণ চন্দ্র নায়ক তার বক্তব্যে বলেন,এবারকার বিধানসভা নির্বাচনে মালিক শ্রেনীর সেবাদাস,সাম্প্রদায়িক ও স্বৈরাচারী বিজেপি এবং চরম দুর্নীতিগ্রস্ত জনবিরোধী তৃণমূলকে পরাস্ত করে শ্রমিক-কৃষক-সাধারণ মানুষের বাঁচার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে আমাদের দল এ রাজ্যে ২৩০ টি কেন্দ্রে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দেশের গরীব-খেটে খাওয়া-মধ্যবিত্ত মানুষ সহ শ্রমিক-কৃষকের স্বার্থে গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করতে পশ্চিম বঙ্গে সংগ্রামী বামপন্থী শক্তি এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের প্রার্থী স্নেহলতা সাহু প্রধান ও পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের প্রার্থী আনন্দ বরণ হান্ডা কে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।  

No comments