ঘাটালে শ্রমিক সভা
শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি'র ঘাটাল শাখা কমিটির উদ্যোগে আজ ঘাটাল শহরের অন্নপূর্ণা আর্কেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয় ছিল-শ্রমজীবী মানুষের জীবন জীবিকার সমস্যার সমাধান কোন পথে ? আলোচক হিসাবে উপস…
ঘাটালে শ্রমিক সভা
শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি'র ঘাটাল শাখা কমিটির উদ্যোগে আজ ঘাটাল শহরের অন্নপূর্ণা আর্কেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয় ছিল-শ্রমজীবী মানুষের জীবন জীবিকার সমস্যার সমাধান কোন পথে ? আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি'র রাজ্য সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা অশোক দাস। এছাড়াও উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি' রাজ্য সহ সভাপতি সমরেন্দ্র মাজী, জেলা সম্পাদক দীনেশ মেইকাপ,পাওয়ার মেনস্ ইউনিয়নের নেতা মানস সিনহা,আই সি ডি এস কর্মী ইউনিয়নের নেত্রী আরতি সিং, আশাকর্মী ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য নমিতা মহিষ।
অশোকবাবু তাঁর আলোচনায় নাইট শিফটে মহিলা শ্রমিকদের কাজ করানোর প্রচেষ্টা চলছে সরকারী মদতে, যা পূর্বের শ্রম আইন অনুযায়ী বেআইনি। এছাড়াও শ্রমিকদের ৮ ঘন্টার শ্রম দিবস ও ওভার টাইম বাড়ানো প্রভৃতি বিষয়েও আন্দোলন চলছে বলে উল্লেখ করেন। আমাদের সংগঠন স্কিম ওয়ার্কারদের অধিকার রক্ষা করতে আপসহীন ভাবে লড়ছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন,নেতা-মন্ত্রী বা সরকার বদলের দ্বারা শ্রমিক জীবনের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব নয়। শ্রমজীবী মানুষের সমস্যার সমাধান এ আই ইউ টি ইউ সি' র নেতৃত্বে সর্বস্তরের শ্রমিকদের সংগঠিত করে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই সম্ভব।
মোটর ভ্যান চালক,ওয়াটার ক্যারিয়ার,পাওয়ার মেনস ইউনিয়ন সহ বিভিন্ন ট্রেডের শতাধিক শ্রমিক এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সমগ্র আলোচনা সভাটিতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন এ আই ইউ টি ইউ সি'র ঘাটালের নেতা জগবন্ধু মাজী।

No comments