Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ার রাধাবনে নির্বাচনী প্রচার

পাঁশকুড়ার রাধাবনে নির্বাচনী প্রচার সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের প্রার্থী স্নেহলতা সাহু(প্রধান)'র সমর্থনে আজ বিকালে চৈতন্যপুর-১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকার কর্মী-সমর্থক-দরদী ও শুভানুধ্যায়ীদের নিয…

 



পাঁশকুড়ার রাধাবনে নির্বাচনী প্রচার 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের প্রার্থী স্নেহলতা সাহু(প্রধান)'র সমর্থনে আজ বিকালে চৈতন্যপুর-১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকার কর্মী-সমর্থক-দরদী ও শুভানুধ্যায়ীদের নিয়ে এক কর্মী বৈঠক হয়। বৈঠকে বক্তব্য রাখেন প্রার্থী স্নেহলতা সাহু(প্রধান),দলের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক ও নির্বাচনী কমিটির যুগ্ম সম্পাদক তপন নায়ক। সভা পরিচালনা করেন সংগঠনের লোকাল কমিটির সদস্য স্বপন বেরা। সন্ধ্যায় খন্ডখোলা গ্রাম পঞ্চায়েতের চাঁইপুরে অনুরূপ এক বৈঠকে হয়। ঐ বৈঠকে প্রার্থী স্নেহলতা ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য আব্দুল মাসুদ।

           নারায়ণ চন্দ্র নায়ক তার বক্তব্যে বলেন,এবারকার বিধানসভা নির্বাচনে মালিক শ্রেনীর সেবাদাস,সাম্প্রদায়িক ও স্বৈরাচারী বিজেপি এবং চরম দুর্নীতিগ্রস্ত জনবিরোধী তৃণমূলকে পরাস্ত করে শ্রমিক-কৃষক-সাধারণ মানুষের বাঁচার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে আমাদের দল এ রাজ্যে ২৩০ টি কেন্দ্রে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দেশের গরীব-খেটে খাওয়া-মধ্যবিত্ত মানুষ সহ শ্রমিক-কৃষকের স্বার্থে গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করতে পশ্চিম বঙ্গে সংগ্রামী বামপন্থী শক্তি এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের প্রার্থী স্নেহলতা সাহু (প্রধান) কে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।

আজ সকালে স্নেহলতা হাউর গ্রাম পঞ্চায়েতের দুমদান এলাকায় বাড়ী বাড়ী প্রচারে অংশ নেন। অন্যদিকে পূর্ব পাঁশকুড়া কেন্দ্রের প্রার্থী আনন্দ বরণ হান্ডা আজ উত্তর জিঞাদা গ্রামে বাড়ি বাড়ি প্রচারে সামিল হন।



No comments