আসন্ন বিধানসভা নির্বাচনে সতর্কবার্তা দিলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসকআসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টন ১৫ই মার্চ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। রাজ্যে দুই অফার ২৩ এবং ২৯ এপ্রিল ভোট গ্রহণ হবে । তারই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে…
আসন্ন বিধানসভা নির্বাচনে সতর্কবার্তা দিলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক
আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টন ১৫ই মার্চ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। রাজ্যে দুই অফার ২৩ এবং ২৯ এপ্রিল ভোট গ্রহণ হবে । তারই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার কয়েকজন জেলাশাসক পরিবর্তন হয়েছে। এবারে বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ ভাবে ভোটগ্রহণে সরকারের কর্মচারী বা স্থানীয় প্রতিষ্ঠানের কর্মীরা বাধা দিলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হুঁশিয়ারি দিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক নিরঞ্জন কুমার। নিমতৌড়ি জেলা প্রশাসনিক অফিসে সাংবাদিকদের বৈঠক করেন। তিনি বলেন শান্তিপূর্ণ অবাধ ভোট গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। সেজন্য কমিশনের একটি গাইডলাইন এসেছে তা যথাযথভাবে কার্যকর করতে হবে। কিভাবে নির্বাচন হবে সে বিষয়ে জেলার সব এসডিও রিটার্নিং অফিসার ও বিডিওদের নিয়ে বৈঠক করেছেন বলে জানালেন। জেলাশাসক জানান ছাপ্পা ভোট, বুথ জ্যাম ও বরদাস্ত করা হবে না। যদি রাজ্য সরকারের কর্মচারী বাধার সৃষ্টি করেন তবে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। প্রয়োজন হলে এফ আই আর ও করা হবে। ভোট চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে জেলাশাসক বলেন এরকম কোন কর্মী রয়েছে কিনা তা জানতে সমস্ত দপ্তরের আধিকারিকদের চিঠি দেওয়া হয়েছে।

No comments