সমাজতন্ত্রের রূপকার মহান স্ট্যালিনের ৭৪ তম প্রয়াণ দিবস৫ই মার্চ ২০২৬ বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা সোভিয়েত সমাজতন্ত্রের রূপকার মহান স্ট্যালিনের ৭৪ তম প্রয়াণ দিবস। এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে আজ পূর্ব মেদিনীপুরে…
সমাজতন্ত্রের রূপকার মহান স্ট্যালিনের ৭৪ তম প্রয়াণ দিবস
৫ই মার্চ ২০২৬ বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা সোভিয়েত সমাজতন্ত্রের রূপকার মহান স্ট্যালিনের ৭৪ তম প্রয়াণ দিবস। এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে আজ পূর্ব মেদিনীপুরে জেলার মেছেদা,ভোগপুর,পাঁশকুড়া,তমলুক,ময়না, নিমতৌড়ি,নন্দীগ্রাম,হলদিয়া,কাঁথি,এগরা সহ বিভিন্ন জায়গায় মহান স্ট্যালিনের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা হয়। সকালে দলের জেলা কার্যালয় ক্ষুদিরাম ভবনে স্ট্যালিনের প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্য কমিটির সদস্য জীবন দাস,বিশ্বনাথ পড়িয়া সহ অনেকে। নেতৃবৃন্দ আলোচনা সভায় বলেন,মহান স্ট্যালিনকে কালিমালিপ্ত করার জন্য একদল পরিকল্পিতভাবে কিছু বিক্রিত সংবাদ পরিবেশন করে চলছে। অথচ স্ট্যালিনের মৃত্যুর সংবাদ পাওয়ার পর সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু,রম্যা রলা,বার্নাড 'শ ,এমনকি ইংল্যান্ডের ধর্মযাজক ডিন অফ ক্যান্টাবেরি হিউলেট জনসন প্রমুখ ব্যক্তি যারা কমিউনিস্ট নন তারা সেই সময় কি গভীর শ্রদ্ধা জানিয়েছিলেন। নেহেরু বলেছিলেন--- "স্ট্যালিন যেমনভাবে এই সময়ের ইতিহাসকে ভেঙে নতুন করে তৈরি করেছেন,নানা দিক দিয়ে প্রবাহিত করেছেন, সম্ভবত অন্য কেউ তা করতে পারেননি। ধীরে ধীরে তিনি প্রবাদপুরুষে পরিণত হয়েছিলেন।---- বলতে গেলে কোটি কোটি মানুষের প্রতি তিনি ছিলেন দায়বদ্ধ। অসংখ্য মানুষ তাকে আপনজন মনে করে, বন্ধু মনে করে,পরিবারের একজন মনে করে। শুধু সোভিয়েত ইউনিয়নেই নয়, অন্য দেশের বহু মানুষ ও এরকম মনে করে। -------ক্ষমতায় বা পদে থাকুন বা না থাকুন------নিজের অধিকারের জোরে তিনি ছিলেন মহান। আমার বিশ্বাস,তার এই প্রভাব শান্তির পক্ষেই কাজ করেছে। যখন যুদ্ধ এল,তিনি এক মহান যোদ্ধা হিসাবে নিজেকে প্রমান করেছে।" গান্ধীজীর যথার্থ উত্তরসূরী আচার্য বিনোবা ভাবে বলেছিলেন,"মার্শাল স্ট্যালিন বিশ্বের জনগণের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন তার বহুবিধ গুণাবলীর জন্য। এই গুণাবলীকে দুনিয়া কোনদিন ভুলতে পারবে না। তার মৃত্যুতে রাশিয়ার ক্ষতি হলো না,ক্ষতি হলো সমগ্র বিশ্বের।"

No comments