Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তর অভিযান

সেমিস্টার বাতিল সহ সরকারী শিক্ষা ব্যবস্থা রক্ষার অঙ্গীকারে AIDSO'র ডাকে পূর্ব  মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তর অভিযান সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : উচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বাতিল,সকল শূন্যপদে শিক্ষক-শিক্ষাকর…

 



সেমিস্টার বাতিল সহ সরকারী শিক্ষা ব্যবস্থা রক্ষার অঙ্গীকারে AIDSO'র ডাকে পূর্ব  মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তর অভিযান 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : উচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বাতিল,সকল শূন্যপদে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ,রাজ্যের ৮২০৭ টি সরকারী স্কুল বন্ধের ষড়যন্ত্র বাতিল,কম্পোজিট গ্রান্টের টাকা প্রদান,সরকার নির্ধারিত ভর্তি ফি'র থেকে বেশি নেওয়া বাড়তি ফি প্রত্যাহার,স্নাতক স্তরে চার বছরের ডিগ্রী কোর্স বাতিল,জেলার স্কুলগুলিতে এবং জেলার মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি,  শিক্ষাঙ্গনে ছাত্রী নিরাপত্তা নিশ্চিত করা সহ সরকারী শিক্ষা বাঁচানোর নানা দাবীতে আজ সকালে পূর্ব মেদিনীপুর জেলার  বিদ্যালয় পরিদর্শক দপ্তর অভিযান করে ছাত্র সংগঠন AIDSO। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও হলদিয়া মহকুমার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র প্রতিনিধিরা নিজেদের শিক্ষার দাবীতে শ্লোগান তোলে এবং জেলা সদর শহর তমলুকের হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রীদের প্রতিবাদী সুসজ্জিত মিছিল তমলুকের মানিকতলায় অবস্থিত জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে পৌঁছায়। সেখান থেকে চার সদস্যের প্রতিনিধি দল বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের সঙ্গে দেখা করে পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা স্মারকলিপির মাধ্যমে তুলে ধরেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়,রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য তনুশ্রী বেজ। মিছিলে নেতৃত্ব দেন AIDSO'র পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা সম্পাদিকা নিরুপমা বক্সি,জেলা সভাপতি শুভজিৎ অধিকারী সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।

প্রসঙ্গত উল্লেখ্য, সেমিস্টার বাতিল সহ সরকারী শিক্ষা বাঁচানোর দাবীতে ছাত্র সংগঠন AIDSO' র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে সারা রাজ্যব্যাপী এক লক্ষ স্বাক্ষর সংগ্রহের পাশাপাশি জেলায় জেলায় বিদ্যালয় পরিদর্শক দপ্তর অভিযানের কর্মসূচি নেওয়া হয়। এরই অংশ হিসেবে আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অবস্থিত জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তর অভিযান কর্মসূচি হয়। 

ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ সভায় বিশ্বজিৎবাবু ঘোষণা করেন,গণতান্ত্রিক,ধর্মনিরপেক্ষ,বিজ্ঞানভিত্তিক শিক্ষার দাবীতে এবং সরকারী শিক্ষা রক্ষার দাবীতে এই আন্দোলন চলবে,যতদিন না দাবী আদায় হয়। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই দাবীগুলি অবিলম্বে না মানা হলে আরো বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। 



No comments