Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুর পথশ্রী পোর্টালে জট, হলদিয়ায় থমকে কাজ

পুর পথশ্রী পোর্টালে জট, হলদিয়ায় থমকে কাজ
 হলদিয়া বিধানসভায় পথশ্রীর কাজে পিছিয়ে পড়েছে পুর এলাকা। এবার পথশ্রী ৪ প্রকল্পে হলদিয়া বিধানসভা এলাকায় প্রায় ১৯ কোটি টাকার কাজ হচ্ছে। এরমধ্যে সুতাহাটা ব্লকে ৯ কোটি টাকা এবং হলদিয়া পুরসভায় ১০ …

 



পুর পথশ্রী পোর্টালে জট, হলদিয়ায় থমকে কাজ


 হলদিয়া বিধানসভায় পথশ্রীর কাজে পিছিয়ে পড়েছে পুর এলাকা। এবার পথশ্রী ৪ প্রকল্পে হলদিয়া বিধানসভা এলাকায় প্রায় ১৯ কোটি টাকার কাজ হচ্ছে। এরমধ্যে সুতাহাটা ব্লকে ৯ কোটি টাকা এবং হলদিয়া পুরসভায় ১০ কোটি টাকা খরচ হবে। সুতাহাটা ব্লকে জোরকদমে পথশ্রীর কাজ এগিয়ে থাকলেও পিছিয়ে পড়েছে পুর এলাকার পথশ্রী। এবারই প্রথম রাজ্যে পুর এলাকায় পথশ্রী প্রকল্পে ছোট বড় বিভিন্ন রাস্তা নির্মাণের কাজ হচ্ছে। তবে হলদিয়া পুর এলাকায় পথশ্রীর কাজ খুবই ঢিমেতালে হচ্ছে বলে অভিযোগ। ব্লক এলাকায় পথশ্রীর কাজের দেখভালের দায়িত্বে রয়েছে জেলা প্রশাসন। কিন্তু পুর এলাকায় ওই দায়িত্ব বর্তেছে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের (এমইডি) উপর। এমইডির পথশ্রী পোর্টালের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে হচ্ছে ঠিকাদারদের। অভিযোগ, ওই পোর্টালের মাধ্যমে টেন্ডারে অংশ নিতে গিয়েই বিপাকে পড়তে হচ্ছে ঠিকাদারদের।

ফলে টেন্ডার প্রক্রিয়া ঢিমেতালে হওয়ায় পথশ্রীর কাজে পিছিয়ে পড়ছে হলদিয়া পুরসভা। এই সমস্যা সমাধানে মিটিং ডাকেন হলদিয়ার এসডিও তথা পুর প্রশাসক তীর্থঙ্কর বিশ্বাস। ওই মিটিংয়ে ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলও। পুর এলাকার ৭০-৮০জন ঠিকাদার, এমইডির ইঞ্জিনিয়াররা ওই মিটিংয়ে ছিলেন। জানা গিয়েছে, পথশ্রীর জন্য এই প্রথম পোর্টাল তৈরি করেছে এমইডি। পোর্টালে নথি আপলোড করতে গিয়ে নানা টেকনিক্যাল সমস্যা হচ্ছে। টেন্ডারে অংশ নেওয়ার জন্য আর্নেস্ট মানি জমা দেওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হয়েছে। অনলাইন পেমেন্ট সিস্টেমের বদলে ব্যাঙ্ক ড্রা জমা করতে গিয়ে ঠিকাদারদের তমলুকে এমইডি অফিসে ছুটতে হচ্ছে। সেই অফিসে সবসময় লোকজনও থাকে না বলে অভিযোগ। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, পোর্টাল সমস্যা নিয়ে এমইডির সঙ্গে আলোচনা চলছে। পুর প্রশাসক বলেন, পথশ্রীর কাজের বিষয়টি নজরে রয়েছে।

No comments