বেতন চুক্তির দাবিতে রিফাইনারি গেটে সামনে রাস্তার উপরে সমস্ত গাড়ি অবরোধ করে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভহলদিয়া রিফাইনারি (আইওসি) ম্যানেজমেন্ট এবং কন্টাকটারের ষড়যন্ত্রে প্রায় তিন হাজার শ্রমিক বঞ্চিত হচ্ছে সিওডি হয়নি প্রায় পাঁচ…
বেতন চুক্তির দাবিতে রিফাইনারি গেটে সামনে রাস্তার উপরে সমস্ত গাড়ি অবরোধ করে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ
হলদিয়া রিফাইনারি (আইওসি) ম্যানেজমেন্ট এবং কন্টাকটারের ষড়যন্ত্রে প্রায় তিন হাজার শ্রমিক বঞ্চিত হচ্ছে সিওডি হয়নি প্রায় পাঁচ বছর ধরে। তাই গত ১২ই মার্চ থেকে শুরু হয়েছিল আইএনটিটিইউসি উদ্যোগে হলদিয়া রিফাইনারি গেটে ধর্ণা কর্মসূচি চলেছিল গত ১৭ই মার্চ পর্যন্ত। হলদিয়া রিফাইনারি কন্টাকটার আই সি এল কর্তৃপক্ষ এবং শ্রমিক নেতৃত্বদের নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি মধ্য দিয়ে গত ১৮ই মার্চ সিওডি হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী শ্রমিকরা পৌঁছে যায় কলিকাতা এ এল সি দফতরে। কিন্তু সেখানে জানতে পারে আরো কয়েকদিন সময় নিয়েছেন কর্তৃপক্ষ। তারপরেও বেশ কয়েকদিন কেটে গেল সিওডি করার কোন উদ্যোগ দেখেনি শ্রমিক বৃন্দ । তাই আজ সকাল থেকে গেটের সামনে ভিআইপি রাস্তার উপরেই তাদের অবস্থান বিক্ষোভ চলে সকাল থেকে কোন শ্রমিক কাজে যুক্ত না হয়ে। তবে এই ঘটনায় রিফাইনারি কর্তৃপক্ষ জানিয়েছেন কাজের কোন ক্ষতি হয়নি। সিওডি সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া কলিকাতা এএলসি অফিসে রয়েছে। এএলসি অফিসে নির্ধারিত ১৮ই মার্চ ছিল কিন্তু তাদের অফিসের অনিবার্য কারণ পরিস্থিতিতে সেই প্রক্রিয়া স্থগিত রয়েছে বিষয়টি এখন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
এই ঘটনা বিএমএস শ্রমিক সংগঠনের নেতৃত্ব বর্তমান হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থী তিনি জানান এটা আইএনটিটিইউসির গটাপ আর তার ফলেই শ্রমিকদের রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হচ্ছে। দীর্ঘ পাঁচ বছর সিওডি করেনি এটা আইএনটিটিইউসির ব্যর্থতা। তবে তিনি নির্বাচনী প্রচারে ছিলেন সকলের সামনে দাঁড়িয়ে বললেন আমি কথা দিচ্ছি হলদিয়ার মানুষ আমাকে আশীর্বাদ করেন। আমি নিজে দাঁড়িয়ে এই সকল শ্রমিকদের এবং সারা হলদিয়ার শ্রমিকদের যেখানে যেখানে সিওডি হয়নি। সেই সকল সি ও ডি প্রক্রিয়া শেষ করব। সি আই টি ইউ সম্পাদক মন্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন আমরা বারে বারেই এই সকল শ্রমিকদের নিয়ে আন্দোলন সংগ্রাম বি এল সি ও এএল সি অফিসে প্রায় শতাধিক চিঠি করেছি তার প্রমাণ আমাদের কাছে রয়েছে। সি আই টি ইউ উদ্যোগে সারাদিন ধরে গেটের সামনে আমরা ধারণা অবস্থান করেছি কোন রাজনৈতিক দল এই শ্রমিকদের জন্য আন্দোলন করেননি আমরা এই সকল শ্রমিকদের পাশে রয়েছি এই সকল শ্রমিকদের পাশে থাকবো। আইএনটিটিইউসি কন্টাকটার ইউনিয়ন সম্পাদক অমিত প্রামাণিক জানান আইও সি কর্তৃপক্ষ এবং কন্টাকটারদের জন্যই তাদের এই সিওডি হয়নি। আজকের শ্রমিকরা তারা আন্দোলন করছেন আমরা এই আন্দোলন সমর্থন করি তবে আগামী দিনে আমরা আইএনটিটিইউসি ব্যানারে আমরা আন্দোলন সংগ্রাম সংঘটিত করব। যাতে শ্রমিকদের অবিলম্বে বেতন চুক্তি স্বাক্ষরিত হয়।

No comments