হলদিয়ার লালবাড়ি লাল ঝান্ডা ধরার তিন কর্মীর উত্থান,এখন তিনটি রাজনৈতিক দলের প্রার্থীহলদিয়া বিধানসভার এবার তৃণমূল বিজেপি এবং বামফ্রন্ট থেকে যারা প্রার্থী হয়েছেন তাদের রাজনৈতিক উত্থান হয়েছে সিপিআইএমের লাল ঝান্ডা ধরে। প্রার্থী হয…
হলদিয়ার লালবাড়ি লাল ঝান্ডা ধরার তিন কর্মীর উত্থান,এখন তিনটি রাজনৈতিক দলের প্রার্থী
হলদিয়া বিধানসভার এবার তৃণমূল বিজেপি এবং বামফ্রন্ট থেকে যারা প্রার্থী হয়েছেন তাদের রাজনৈতিক উত্থান হয়েছে সিপিআইএমের লাল ঝান্ডা ধরে। প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক তৃণমূল প্রার্থী তাপসী মন্ডল বন্দরের শ্রমিক নেতা বিজেপি প্রার্থীর প্রদীপ বিজলী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সিপিএম প্রার্থী অশোক পাত্র শিল্প শহরের পুরনো কমরেড বলেই পরিচিত প্রাক্তন বিধায়ক সাংসদ এবং সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য লক্ষ্মণ চন্দ্র শেঠ হাতে তৈরি এই তিন কমরেড। হলদিয়ার লালবাড়ি শ্রমিক ভবন নামেই পরিচিত ছিল যা হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার বামদুর্গ লালবাড়ি নামেই পরিচিত। সেই লালবাড়ির থেকে ওই তিন জনের কাছেই এবার নির্বাচনে তিন ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই তিনজনেই হলদিয়া বিধানসভা প্রার্থী হয়েছেন। ২০১১ সালের পর তৃণমূল গত দেড় দশকে হলদিয়া বিধানসভার জয়ের মুখ দেখেননি। হলদিয়া হেরো তকমা ঘোচাতে মরিয়া তৃণমূল এবার বাজি ধরেছে প্রাক্তন কামরেট তাপসীকে ২০১৬ সালের তৃণমূল প্রার্থী মধুরীমাকে হারিয়ে মিরাক্কেল ঘটিয়ে দেন তাপসী এরপর দলবদল করে গেরুয়া শিবির বিজেপিতে যোগদান করে তৃণমূলের স্বপন নস্কর কে হারিয়ে ফের চমক দেয় তিনি। সে জন্যই গেম চেঞ্জার তাপসী এবার হলদিয়া তৃণমূলের কপালে জয়টিকা পরাবেন সেই আশায় বুঝে বুথে ঘাম ঝরাচ্ছেন দলীয়কর্মীরা।
অন্যদিকে হলদিয়া বিধানসভার আসন ধরে রাখার এবারে নির্বাচনে বিজেপি প্রার্থী প্রদীপ বিজলীর কাছে বড় চ্যালেঞ্জ প্রাক্তন পৌর ইঞ্জিনিয়ার কে ভোট ময়দানে প্রার্থী করে ২০১৬ সালের মত ফের মিরাক্কেল ঘটানোর স্বপ্ন দেখছেন সিপিএম। তিন প্রার্থীর মধ্যে পরিচিত দিক থেকে তৃণমূল প্রার্থী তাপসী মন্ডল অনেক এগিয়ে রাজনৈতিক মহলের মত। চারবারের কাউন্সিলর এবং পৌরসভার বিরোধী নেত্রী হওয়ায় শিল্পাঞ্চলে তাপসীর পরিচিত ৩ দশকের বেশি সময় ধরে এরপর দুবারের বিধায়ক হওয়া তিনি হলদিয়া গ্রাম শহরের প্রতিটি পাড়ার পরিচিত মুখ। তার দলবদল এবং পুরনো তৃণমূল নেতাদের সঙ্গে সম্পর্কের অবনতির বিষয় নিয়ে ভোট ময়দানের চর্চা চলেছে। প্রার্থী তাপসী মন্ডল বলেন নতুন পুরনো মিলিয়ে ভোট যুদ্ধের টিম তৈরি হয়েছে ওয়ার্ড এবং বুথে সবাইয়ের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা। রাজনৈতিক মহলের বক্তব্য বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী ও সিপিএমের অশোক পাত্র ভূমিপুত্র হলেও হলদিয়ায় পরিচিত মুখ নন যদিও ২০১৬ সালে প্রদীপবাবু বিজেপির প্রার্থী হলেও তেমন প্রচারের আলোয় আসেননি। ওই সময় তিনি ৬ শতাংশ ভোট পেয়েছিলেন । আর এস এস এর শ্রমিক সংগঠন বিএম এস রাজ্য সভাপতি হলেও হলদিয়া বা জেলার বিজেপির কোন সাংগঠনিক দায়িত্ব ছিলেন না। বন্দরের শ্রমিক নেতা হওয়ার কিছুটা পরিচিত হয়েছে শ্রমিক মহলে। হলদিয়া বিধানসভায় বিজেপির পাঁচটি মন্ডলের কার্যকর্তাদের মানভঞ্জন করে ভোট ময়দানে প্রচারে যুক্ত করার কাজে এখন বিজেপি প্রার্থীর বড় চ্যালেঞ্জ। প্রদীপ বিজলী বলেন প্রথম দিন থেকে কোমর বেঁধে ভোট প্রচারে নেমেছি মানুষের দারুণ সাড়া পাচ্ছে সিপিএম প্রার্থী অশোক পাত্র চুটিয়ে ছাত্র যুব রাজনীতি করলেও এত বড় ভোট ময়দানে প্রথম নেমেছেন। ২৩ শে এপ্রিল নির্বাচন ৪ঠা মে জয়ের টিকা কে পরবে সে নিয়ে এখন রাজনৈতিক মহলে চর্চা।

No comments