আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট কর্মীদের প্রশিক্ষণআজকের প্রশিক্ষণ পুরোপুরি ব্যর্থ পুরাতন অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে ২০২৬-এ আসন্ন বিধানসভা নির্বাচন প্রক্রিয়া করতে হবে বলে জানালেন আজকের ভোট প্রশিক্ষণের কর্মীরা।গত ১৫ ই মার্চ নির্বাচন কম…
আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট কর্মীদের প্রশিক্ষণ
আজকের প্রশিক্ষণ পুরোপুরি ব্যর্থ পুরাতন অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে ২০২৬-এ আসন্ন বিধানসভা নির্বাচন প্রক্রিয়া করতে হবে বলে জানালেন আজকের ভোট প্রশিক্ষণের কর্মীরা।
গত ১৫ ই মার্চ নির্বাচন কমিশন রাজ্যে দুই দোফায় নির্বাচন ২৩ এবং ২৯শে এপ্রিল হবে ঘোষণা করেছেন। সেই অনুযায়ী আজ হলদিয়া বিবেকানন্দ গভমেন্ট স্পনর্সড রানিচক এবং হলদিয়া বাসুদেবপুর গভঃ স্পনর্সড স্কুল দুটি বিদ্যালয় ভোট কর্মীদের নিয়ে ভোটের ট্রেনিং শুরু হয়। নটা থেকে ডাকা হয় ভোট কর্মীদের প্রশিক্ষণের জন্য কিন্তু প্রায় সাড়ে এগারটার সময় শুরু হয় অনেক ভোট কর্মীরা বিরক্ত হয়ে বাড়ি ফিরলেন। অনেকেই জানালাম ২০২৩ এ নির্বাচন প্রক্রিয়া হয়েছিল সেই নির্বাচনেরই প্রক্রিয়া একই ধরনের নিয়ম-কানুন রয়েছে সেজন্যই নতুন কিছু না থাকার জন্য অনেকেই বাড়ি ফিরে গেলেন। সকাল ৯'টায় থেকে সাড়ে এগারোটা শুরু অনেকেই চা জল টিফিন না পাওয়ার জন্য ক্ষুব্ধ। তবে এই কয়েকদিন ট্রেনিং হওয়ার জন্য স্কুলগুলি বন্ধ থাকবে জানালেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

No comments