Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বিধানসভা বামফ্রন্ট মনোনীত প্রার্থী অশোক পাত্র

হলদিয়া বিধানসভা (২০৯)বামফ্রন্ট মনোনীত প্রার্থী অশোক পাত্র আজ ১৬ই মার্চ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন হলদিয়া ২০৯ সংরক্ষিত এসসি বামফ্রন্ট সিপিআইএম প্রার্থী অশোক কুমার পাত্র ঘোষণার সঙ্গ…

 



হলদিয়া বিধানসভা (২০৯)বামফ্রন্ট মনোনীত প্রার্থী অশোক পাত্র আজ ১৬ই মার্চ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন হলদিয়া ২০৯ সংরক্ষিত এসসি বামফ্রন্ট সিপিআইএম প্রার্থী অশোক কুমার পাত্র ঘোষণার সঙ্গেই সঙ্গে সঙ্গেই দলের কর্মী সমর্থক শুভানুধ্যায়ী তাকে নিয়ে চৈতন্যপুর বাজার এলাকায় মিছিল সংঘটিত হয় মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম পূর্ব মেদনীপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক। মিছিলের শেষে অশোক বাবু জানান উত্তর পূর্ব ভারতের প্রবেশ পথ  হলদিয়া। বামফ্রন্ট সরকারের আমলে ই বিগত পেট্রো কেমিক্যাল মিৎসুবিশি সহ কয়েকটি কারখানা গড়ে উঠেছিল। সেই শিল্পের বিকাশ অব্যাহত ছিল কিন্তু ২০১১ সালে একটি সরকার ক্ষমতায় আসার পর শিল্পাঞ্চলের শিল্প গুলি ধূকছে। কারখানার শ্রমিকদের বেতন কাঠামো ঠিকঠাক পাচ্ছে না বর্তমানে শাসক দল তৃণমূল এবং বিজেপি দুজনেই এক হয়ে শ্রমিকদের ন্যায্য বেতন যাতে না পায় তার ব্যবস্থা গ্রহণ করেছেন। পেট্রোকেমিক্যাল সহ অন্যান্য কারখানা নির্ধারিত সময়ের আগেই জোর করে ভিআরএস নিতে বাধ্য করছেন কেবলমাত্র সি আই টিইউ সংগঠন তার প্রতিবাদ করছেন কিন্তু অন্য শাসকদল তৃণমূল এবং বিজেপি বিরোধী দল তারা মুখ খুলেনি। আই ওসিতে দীর্ঘ প্রায় পাঁচ বছর সিওডি হয়নি শাসক দল এবং বিজেপি কোন আন্দোলন করেনি কেবলমাত্র সিআইটিইউ নেতৃত্বে আন্দোলন সংগ্রাম সংগঠিত হচ্ছে। তিনি আরো বলেন হলদিয়া শিল্প আসুক উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এলাকার ছেলেমেয়েরা কাজ পাক এটাই আমাদের লক্ষ্য। উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত ছেলেমেয়েদেরকে নিয়েই আমাদের লড়াই সংগ্রামে আমরা এগিয়ে যাব। আমরা চাই আরো নতুন করে শিল্প আসুক হলদিয়ায় মানুষ কাজ পাক এবং বামফ্রন্ট সরকারের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হোক। আজ আহবান করলেন হলদিয়া কে বাঁচাতে হবে হলদিয়া শিল্পকে বাঁচাতে হবে এবং বামফ্রন্ট সরকারের যে জনমুখী শিল্প গড়ে তোলা সকল মানুষকে নিয়ে একসাথে এগিয়ে চলতে হবে এই আহ্বান জানিয়ে কাস্তে হাতুড়ি তারা প্রতীক চিহ্নে তাদের ভোট দেওয়ার জন্য আবেদন করলেন।





No comments