হলদিয়া বিধানসভার বিজেপির প্রার্থী- প্রদীপ ১৫ ই মার্চ নির্বাচন কমিশনার ভোট ঘোষণা সাথেই নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে। ভারতীয় জনতা পার্টি বিজেপি দিল্লী থেকে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। হলদিয়া বিধানসভা (SC) সংরক্ষ…
হলদিয়া বিধানসভার বিজেপির প্রার্থী- প্রদীপ
১৫ ই মার্চ নির্বাচন কমিশনার ভোট ঘোষণা সাথেই নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে। ভারতীয় জনতা পার্টি বিজেপি দিল্লী থেকে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। হলদিয়া বিধানসভা (SC) সংরক্ষিত। এই বিধানসভায় ২০১৬ সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছিলেন প্রদীপ কুমার বিজলী, দল পুনরায় এবার ২০২৬ সালে পুনরায় তাকে প্রার্থী করেছেন।
প্রদীপ কুমার বিজলী, পিতা, প্রয়াত- গৌরীশঙ্কর বিজলী ছিলেন বিশিষ্ট (আইনজীবী) হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত গুয়াবেড়িয়া অঞ্চল, বনগোপালপুর বাড়ি। দলের পক্ষ থেকে নাম ঘোষণা হতেই কর্মী সমর্থক প্রদীপবাবুকে নিয়ে উচ্ছসিত হয়। প্রদীপবাবু বলেন দল আমাকে মনোনীত করেছেন সেজন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। যশোশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা বিকশিত বাংলা, বিকশিত ভারত গড়তে চাই। আমাদের দলের একমাত্র প্রতীক পদ্মফুল সেই চিহ্নে ভোট দিয়ে আমাকে সকলে আশীর্বাদ করুন।

No comments