মহিষাদল বিধানসভার বামফ্রন্ট সমর্থিত আই এস এফ প্রার্থী হলেন পরিতোষসিপিআইএমের প্রার্থী তালিকা প্রকাশ হলো। রাত কাটলেই ৩০ শে মার্চ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফা ২৩ এপ্রিল শুরু হবে তার জন্যই ৩০ শে মার্চ থেকে শুরু হবে ৬ এপ্রিল পর…
মহিষাদল বিধানসভার বামফ্রন্ট সমর্থিত আই এস এফ প্রার্থী হলেন পরিতোষ
সিপিআইএমের প্রার্থী তালিকা প্রকাশ হলো। রাত কাটলেই ৩০ শে মার্চ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফা ২৩ এপ্রিল শুরু হবে তার জন্যই ৩০ শে মার্চ থেকে শুরু হবে ৬ এপ্রিল পর্যন্ত এই নমিনেশন দেওয়া চলবে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বিধানসভা প্রার্থী তালিকা প্রকাশ হলেও মহিষাদল বিধানসভা এলাকার প্রার্থী তালিকা বাকি ছিল। অবশেষে ২৯ শে মার্চ সিপিআইএমের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ হয় মহিষাদল বিধানসভা প্রার্থী হয়েছেন হলদিয়ার ভূমিপুত্র সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক । পরিতোষ বাবুর নাম প্রকাশ হতেই হলদিয়া এবং মহিষাদল ছাত্র-যুব এবং শ্রমিকদের মধ্যে উৎসাহ দেখা যায়।

No comments