তমলুক মহকুমার এসইউসিআই(কমিউনিস্ট) প্রার্থীদের বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার দিন ধার্য হয়েছে ৩০ শে মার্চ। প্রথম দিনই পূর্ব মে…
তমলুক মহকুমার এসইউসিআই(কমিউনিস্ট) প্রার্থীদের বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার দিন ধার্য হয়েছে ৩০ শে মার্চ। প্রথম দিনই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমা অফিসে তমলুক বিধানসভার এস ইউ সি আই (কমিউনিস্ট) মনোনীত প্রার্থী অরুণ জানা, নিমতৌড়িতে জেলাশাসক অফিসে পাঁশকুড়া পূর্বের প্রার্থী আনন্দ বরণ হান্ডা,পাঁশকুড়া পশ্চিমের প্রার্থী স্নেহলতা সাহু(প্রধান),চন্ডীপুরের প্রার্থী রীতা ভৌমিক, নন্দকুমারের প্রার্থী সৌমিত্র পট্টনায়ক,ভগবানপুরের প্রার্থী গোপাল চন্দ্র পাত্র, ময়নার প্রার্থী জগদীশ মাইতি মনোনয়নপত্র পেশ করেন। নিমতৌড়ির কালীমন্দির প্রাঙ্গণ থেকে প্রার্থীরা সকাল সাড়ে দশটায় কর্মী-সমর্থক-দরদী-শুভানুধ্যায়ীদের নিয়ে পদযাত্রার মাধ্যমে জেলা শাসক অফিসে আসেন। ওই কর্মসূচিতে প্রার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য কমল সাঁই,পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি,দক্ষিণ সাংগঠনিক কমিটির জেলা সম্পাদক অশোক তরু প্রধান,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রদীপ দাস,নারায়ণ চন্দ্র নায়ক, মধুসূদন বেরা,সুব্রত দাস,উৎপল প্রধান,চিন্ময় ঘোড়ই প্রমুখ। অন্যদিকে তমলুকের প্রার্থী হাসপাতাল মোড়ে বেলা এগারোটায় পদযাত্রা শুরু করে তমলুক মহকুমা শাসক অফিসে যান। ওই পদযাত্রার কর্মসূচিতে প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন দলের তমলুক লোকাল কমিটির সম্পাদক জ্ঞানানন্দ রায়, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীলা দাস, জেলা কমিটির সদস্য শম্ভু মান্না প্রমূখ।
দলের পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির পক্ষে প্রণব মাইতি ও অশোক তরু প্রধান জানান,এবারকার বিধানসভা নির্বাচনে মালিক শ্রেনীর সেবাদাস,সাম্প্রদায়িক ও স্বৈরাচারী বিজেপি এবং চরম দুর্নীতিগ্রস্ত জনবিরোধী তৃণমূলকে পরাস্ত করে শ্রমিক-কৃষক-সাধারণ মানুষের বাঁচার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে এবং বিধানসভা এলাকার সার্বিক উন্নয়নের দাবীর কণ্ঠস্বরকে বিধানসভার কক্ষে পৌঁছে দিতে আমাদের দল এ রাজ্যে ২৩০ টি কেন্দ্রে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দেশের গরীব-খেটে খাওয়া-মধ্যবিত্ত মানুষ সহ শ্রমিক-কৃষকের স্বার্থে গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করতে পশ্চিম বঙ্গে সংগ্রামী বামপন্থী শক্তি এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানানো হয়।

No comments