Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ার কেশাপাটে ১২০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার ৬ চোলাই মদ ব্যবসায়ী

পাঁশকুড়ার কেশাপাটে ১২০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার ৬ চোলাই মদ ব্যবসায়ীসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া থানার কেশাপাট থেকে আজ সকালে একজন পুরুষ ও পাঁচজন মহিলা সহ মোট ছয় ব্যক্তিকে ১২০ লিটার চোলাই মদ সহ কোলাঘাট আবগারির দপ্তর…

 




পাঁশকুড়ার কেশাপাটে ১২০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার ৬ চোলাই মদ ব্যবসায়ী

 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া থানার কেশাপাট থেকে আজ সকালে একজন পুরুষ ও পাঁচজন মহিলা সহ মোট ছয় ব্যক্তিকে ১২০ লিটার চোলাই মদ সহ কোলাঘাট আবগারির দপ্তরের আধিকারিকেরা গ্রেফতার করে। ধৃতরা হল-অরুণ সামন্ত,সন্ধ্যা সাঁতরা ,অর্চনা মালিক,পুতুল মালিক,বৃন্দা মালিক,ময়না ধাড়া প্রমূখ। কোলাঘাট আবগারি দপ্তরের ও. সি. রাহুল দাসের নেতৃত্বে বিশেষ দলটি পশ্চিম মেদিনীপুর থেকে বাসে করে আনা চোলাই মদ সহ ওই ছয় কারবারিকে বাস থেকে নামার সময় গ্রেপ্তার করে। পরে ওদেরকে তমলুক সিজিএম কোর্টে তোলা হলে বিচারক ওদের ১৪ দিনের জেল হেফাজত দেয়।

 পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির আহ্বায়ক নারায়ন চন্দ্র নায়ক বলেন,

বিষাক্ত চোলাই মদের বিরুদ্ধে কোলাঘাট আবগারি দপ্তরের নিরন্তন অভিযানের পরিপ্রেক্ষিতে কোলাঘাট ও পাঁশকুড়া ব্লক এলাকায় বিষাক্ত চোলাই মদের কারবার অনেটাই কমেছে। এজন্য এলাকার মা-বোন সহ মানুষজন খুব খুশি। তবে চোলাই মদের পাশাপাশি সরকারি বেশি-বিদেশি মদের প্রভাবে বহু মানুষ সর্বস্বান্ত হচ্ছেন।  

রাহুলবাবু জানান, ভালো সামাজিক পরিস্থিতি তৈরী করার জন্য বদ্ধ পরিকর কোলাঘাট আবগারী দপ্তর।



No comments