Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাসেই দু'বার বদল পুলিশ সুপার

মাসেই দু'বার বদল পুলিশ সুপার
 বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই পুলিশ ও প্রশাসনিক পদে রদবদল শুরু হয়ে গিয়েছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজি বদল করার পরেই সম্প্রতি একাধিক জেলার পুলিশ সু…

 





মাসেই দু'বার বদল পুলিশ সুপার


 বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই পুলিশ ও প্রশাসনিক পদে রদবদল শুরু হয়ে গিয়েছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজি বদল করার পরেই সম্প্রতি একাধিক জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে। এক মাসে এই নিয়ে দ্বিতীয়বার পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার বদল করা হলো। ২৫ ফেব্রুয়ারি পুলিশ সুপার পদের দায়িত্ব নিয়েছিলেন পারিজাত বিশ্বাস। আগে এই পদে ছিলেন মিতুনকুমার দে। ভোট ঘোষণা হতেই কমিশনের নির্দেশে পারিজাত বিশ্বাসকে সরিয়ে ২০১২ ব্যাচের আইপিএস অফিসার অংশুমান সাহাকে পুলিশ সুপার পদের দায়িত্ব দেওয়া হলো। নির্বাচন কমিশনের নির্দেশে ফের ১৩ জন পুলিশ আধিকারিকের বদলি হলেন। এই ১৩ জন পুলিশ আধিকারিকের মধ্যে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। ধৃতিমান সরকারকে সরিয়ে আনা হয়েছিল তাঁকে। নির্বাচন কমিশনের নির্দেশে তাঁর জায়গায় পুলিশ সুপার হিসেবে আনা হচ্ছে পাপিয়া সুলতানাকে।

No comments