Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাস্থ্য কর্মশালা

স্বাস্থ্য কর্মশালাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ইলেক্ট্রো-হোমিওপ্যাথির জনক ডাঃ কাউন্ট সিজার মেটি'র ২১৭ তম জন্মদিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর মেডিকেল কলেজ অফ ইলেক্ট্রো-হোমিওপ্যাথির উদ্যোগে আজ মেছেদা বিদ্যাসাগর লাইব্রেরীর রোকে…

 



 স্বাস্থ্য কর্মশালা

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ইলেক্ট্রো-হোমিওপ্যাথির জনক ডাঃ কাউন্ট সিজার মেটি'র ২১৭ তম জন্মদিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর মেডিকেল কলেজ অফ ইলেক্ট্রো-হোমিওপ্যাথির উদ্যোগে আজ মেছেদা বিদ্যাসাগর লাইব্রেরীর রোকেয়া হলে স্বাস্থ্য সংক্রান্ত এক মহতী কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই উপলক্ষে আর্থ্রাইটিস এর উপর বৈজ্ঞানিক কর্মশালা কাম সম্মেলনে প্রায় শতাধিক ইলেক্ট্রোহোমিওপ্যাথি ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ওই কলেজের প্রিন্সিপাল ডাঃ অনিল মন্ডল। এ ছাড়া উপস্থিত ছিলেন সেন্ট্রাল কাউন্সিল অফ ইলেক্ট্রো-হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিন (পশ্চিমবঙ্গ)'র সম্পাদক ডাঃ অশোক মল্লিক ,ক্যালকাটা ইউনিভার্সিটির সিস্টেম ম্যানেজার ডাঃ সমীর চন্দ্র দাস প্রমূখ। কর্মশালায় গত শিক্ষাবর্ষের ৩০ জন উত্তীর্ণ ছাত্র-ছাত্রীকে ডি.এম.এস.ই. এইচ. ডিগ্রির শংসাপত্র তুলে দেওয়া হয়।



No comments