ওপেন ইয়ার্ডে কার্বন ডাস্ট, কয়েকটি গ্রামে পরিবেশ নষ্ট করছে অভিযোগ গ্রামবাসীহলদিয়ার প্রবেশদ্বার ব্রজলাল চক হাই রোড চকদ্বীপা মৌজায় তৈরি হয়েছে এপিজে লজিস্টিক হাপ। প্রায় কয়েক বছর ধরে ই এই লজিস্টিক ভাব রয়েছে এখানে কিন্তু গত কয়…
ওপেন ইয়ার্ডে কার্বন ডাস্ট, কয়েকটি গ্রামে পরিবেশ নষ্ট করছে অভিযোগ গ্রামবাসী
হলদিয়ার প্রবেশদ্বার ব্রজলাল চক হাই রোড চকদ্বীপা মৌজায় তৈরি হয়েছে এপিজে লজিস্টিক হাপ। প্রায় কয়েক বছর ধরে ই এই লজিস্টিক ভাব রয়েছে এখানে কিন্তু গত কয়েক মাস আগেই কার্বন ডাস্ট ওপেন এয়ার্ডে রাখার জন্যই সমস্যায় পড়ছেন এলাকা সহ পাশাপাশি ৪-৫টি গ্রামের মানুষজন। কয়লার ডাস্ট উড়ে বাড়িঘর এবং ঘরের ভিতরে আসবাবপত্র নষ্ট করছে সমস্যায় পড়েছেন বয়স্ক মানুষজন কর্তৃপক্ষকে বারে বারে জানিও কোন কাজ হয়নি। জানিয়েছেন লোকাল প্রশাসন এসডিও হলদিয়া মিউনিসিপ্যালিটি, পলিউশন দপ্তর এবং ভবানীপুর থানা। কোন লাভ হয়নি জানিয়ে অবশেষে আজ গ্রামের মানুষজন গেটের সামনে যে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান কেন কর্তৃপক্ষ না থাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন গ্রামবাসী বৃন্দ। আমরা কর্তৃপক্ষকে ফোন করে জানলে উপেন্দ্র সাহা কোম্পানির ম্যানেজার বলেন আমরা জল মারার ব্যবস্থা করেছি খুব শীঘ্রই আমরা যাতে এই ডাস্ট না উড়ে সে ব্যবস্থা করব। গ্রামের মানুষজন আগামী বুধবার গেটে বিক্ষোভ দেখাবেন বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। লজিস্টিক এর পাশেই রয়েছে চকদ্বীপা পূর্বপল্লী গ্রামের শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির। সেই মন্দিরে আগামী মঙ্গলবার থেকে প্রায় পাঁচদিনের পুজো অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে যে প্যান্ডেল করেছিলেন সেই ডেকোরেটরের কাপড় নষ্ট হয়ে গিয়েছে। আবাসিক গ্রামের মানুষ থাকতে পারছে না এই ডাস্টের জন্য তাই তারা পুনরায় সমস্ত প্রশাসনকে জানিয়েছেন এবং আগামী বুধবার তারা গেট বন্ধ করবেন বলেও সম্মান মাধ্যমে কে জানাবেন।

No comments