Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপির পরিবর্তনযাত্রায় উপস্থিত অগ্নিমিত্রা পাল

বিজেপির পরিবর্তনযাত্রায় উপস্থিত অগ্নিমিত্রা পালবিধানসভা নির্বাচন আসন্ন বিধানসভা নির্বাচন । নির্বাচন ঘিরে সারা রাজ্যে চলছে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পরিবর্তন যাত্রা।হলদিয়া বিধানসভা চৈতন্যপুরে  বিজেপির পরিবর্তন যাত্রায় উড়িষ…



 বিজেপির পরিবর্তনযাত্রায় উপস্থিত অগ্নিমিত্রা পাল

বিধানসভা নির্বাচন আসন্ন বিধানসভা নির্বাচন । নির্বাচন ঘিরে সারা রাজ্যে চলছে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পরিবর্তন যাত্রা।

হলদিয়া বিধানসভা চৈতন্যপুরে  বিজেপির পরিবর্তন যাত্রায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু না আসায় হতাশ দলের কর্মীরা। মঙ্গলবার ১০ মার্চ দুপুর বারোটা নাগাদ পরিবর্তন যাত্রা রথ এসে পৌঁছালে উড়িষ্যার মুখ্যমন্ত্রী না থাকার হতাশা হয়ে কর্মীরা চলে যায়। চৈতন্যপুরে চৌরাস্তা কুমার চন্দ্র মোড়ে সভা হলে সেই সভার চেয়ার ফাঁকা  থাকে। গত কয়েক মাস আগেই হলদিয়া বিধানসভা বিধায় তাপসী মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানের পর এই প্রথম বিজেপি বড় কোনো সভা আয়োজন করা হয়েছিল হলদিয়া বিধানসভা প্রবেশ পথ চৈতন্যপুরে । সেই সভায় কার্যতো লোক না থাকায় হতাশ বিজেপি কার্যকর্তারা। পাশেই চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে পাশের গ্রাম পঞ্চায়েত দেউলপোতা বিজেপি গ্রাম পঞ্চায়েত দখলে থাকার পরও  সভাতে চেয়ার ফাঁকা থাকা থাকায় বিধানসভা নির্বাচনের আগে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কার্যকর্তাদের।এই রথযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, তমলুক সংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিংহা,জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত সহ অন্যান্যরা। তমলুক সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ বট্টবেল বলে সভাতে লোক আনার জন্য সকাল থেকে বিজেপির পক্ষ থেকে প্রচার করা হয়েছিল এবং প্রচার গাড়ি গিয়ে এলাকায় এলাকায় প্রচার করা হয়েছিল এই সংকল্প যাত্রায় থাকবেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী।তাতেও লোক জমায়েত করতে পারল না বিজেপি। লোকসভা নির্বাচনে বিজেপির অভিজিৎ গাঙ্গুলীকে জিতিয়ে কোন উন্নয়ন কাজে দেখা যায় নি। আজও এই সভাতে দেখা গেল না। মানুষ ভুল করেছিল এবার বাংলা আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার জন্য হলদিয়াকে এগিয়ে দিবে।

No comments