পূর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীভোটের নির্ঘন্ট প্রকাশ এর আগেই আরো ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার পুলিশ সুপার পারিজাত বিশ্বাস জানিয়েছেন এর আগে গত ২৮ শে ফেব্রুয়ারি জেলায় ১৪ কোম্পানি ব…
পূর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের নির্ঘন্ট প্রকাশ এর আগেই আরো ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার পুলিশ সুপার পারিজাত বিশ্বাস জানিয়েছেন এর আগে গত ২৮ শে ফেব্রুয়ারি জেলায় ১৪ কোম্পানি বাহিনী এসে পৌঁছেছিল। বিভিন্ন থানা এলাকায় রুটমার্চ করছে বাহিনী। আধা সেনাকে সামনে রেখে ভোটারদের মধ্যে আস্থা বাড়ানোর কাজ চলছে। এরপর আরো চোদ্দ কোম্পানি বাহিনী আসছে তাতে আরো বেশি এলাকায় জুড়ে রুটমার্চ শুরু হবে। আর কয়েক দিনের মধ্যেই ভোটের নির্ঘণ্টন প্রকাশ হবে বলে অনুমান করা হচ্ছে। আগেভাগে এলাকায় শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের সঙ্গে একযোগে কাজ করবে কেন্দ্র বাহিনীও প্রত্যেক থানা এলাকায় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে নন্দীগ্রাম খেজুরি হলদিয়া পাঁশকুড়া তমলুক কাঁথির মতো বড় থানা এলাকায় নিয়মিত রুটমার্চ শুরু হয়েছে।

No comments