Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহালক্ষ্মী ইনোর কোক শ্রমিকদের বেতন চুক্তি স্বাক্ষরিত হল

দীর্ঘ চার বছর পর মহালক্ষ্মী  ইনোরকোক শ্রমিকদের বেতন চুক্তি স্বাক্ষরিত হলপূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া বিভিন্ন কারখানা সিওডি স্বাক্ষরিত হচ্ছে। শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ ছিল দীর্ঘ চার বছর ধরে তাদের সিওডি হয়নি। আসন্ন বিধা…

 


দীর্ঘ চার বছর পর মহালক্ষ্মী  ইনোরকোক শ্রমিকদের বেতন চুক্তি স্বাক্ষরিত হল

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া বিভিন্ন কারখানা সিওডি স্বাক্ষরিত হচ্ছে। শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ ছিল দীর্ঘ চার বছর ধরে তাদের সিওডি হয়নি। আসন্ন বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেস পাখির চোখ করে  হলদিয়া বিধানসভা কে দেখার চেষ্টা করছে এবং কোথাও কোন সমস্যা থাকলে তৎক্ষণাৎ মিটিয়ে ফেলারও চেষ্টা করছে হলদিয়া বিধানসভা এলাকায়। দীর্ঘদিন ধরে আইএনটিটিইউসি জেলা কোর কমিটি ছিল বর্তমানে হলদিয়া কোর কমিটি তৈরি হয়েছে যার চেয়ারম্যান হয়েছেন তাপসী মন্ডল হলদিয়া বিধানসভার বিধায়ক। চেয়ারম্যানের নেতৃত্বে বর্তমানে বিভিন্ন কারখানা সিওডি করার পরিকল্পনা নিয়েই বিভিন্ন কারখানায় আধিকারিক শ্রমিক নেতৃত্ব এবং সহ  শ্রম  দপ্তরের আধিকারিক এর উপস্থিতিতে সিওডি স্বাক্ষরিত হচ্ছে । আজ মহালক্ষ্মী ইনোর কোক অস্থায়ী ১৫০ জন শ্রমিকদের একসাথে 25 শতাংশ শ্রমিকদের বেতন বৃদ্ধি হল। আজকে হলদিয়া শ্রম দপ্তরে এই সিওডি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন হলদিয়ার ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত ,কোর কমিটির চেয়ারম্যান তাপসী মন্ডল এবং আইএনটিটিইউসি কোর কমিটির কনভেনার শ্যামল মাইতি প্রমূখ।


No comments