রাজ্যের নতুন দলের জন্ম হলরাজ্য রাজনীতিতে যত আসন বিধানসভা নির্বাচনে এগিয়ে আসছে ততই বিভিন্ন আঞ্চলিক দলগুলি একত্রিত হওয়ার উদ্যোগ নিচ্ছেন। আবার কোথাও নতুন দলের জন্ম হচ্ছে। গত কয়েকদিন আগেই হুমায়ুন কবিরের নতুন একটি দল ঘোষণা হয়েছ…
রাজ্যের নতুন দলের জন্ম হল
রাজ্য রাজনীতিতে যত আসন বিধানসভা নির্বাচনে এগিয়ে আসছে ততই বিভিন্ন আঞ্চলিক দলগুলি একত্রিত হওয়ার উদ্যোগ নিচ্ছেন। আবার কোথাও নতুন দলের জন্ম হচ্ছে। গত কয়েকদিন আগেই হুমায়ুন কবিরের নতুন একটি দল ঘোষণা হয়েছে। আজ কলিকাতা প্রেসক্লাবে নতুন দল নাম ঘোষণা হল জে ইউ পি (জাতীয় উন্নয়ন পার্টি)। অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করতেন। তারা কয়েক বছর ধরেই বিভিন্ন সময়ে বলতেন যে তারা রাজনৈতিক দল হিসেবে যদি না আন্দোলনের নামেন তাহলে সাধারণ মানুষের দাবি-দাওয়া গুলি তুলে ধরা যাচ্ছে না। আজ কলিকাতা প্রেস ক্লাবে অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন সর্বভারতীয় সভাপতি সৈয়দ রুহুল আমিন, সাধারণ সম্পাদক বিষ্ণুপদ পন্ডা, এছাড়া উপস্থিত ছিলেন আরমান কবির, ফাইজের আলি,প্রাক্তন শিক্ষক বদরুদ্দোজা , জাতীয় উন্নয়ন পার্টির দলের মুখপাত্র সেখ সেলিম, সেখ রকি, আমিনুল সাহা, সৌমিত্র জীতি, বিশ্বনাথ ঘোড়া, এর নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ঘোষণা হল। জে ইউ পি অর্থাৎ (জাতীয় উন্নয়ন পার্টি)। সূত্রে জানা যায় ২৯৪ টি আসনেই জে ইউপি প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী বিধানসভা নির্বাচনে। গত পঞ্চায়েত নির্বাচনে এবং স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে তারা অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন প্রতিনিধি নির্বাচনে আন্দোলনের সংগ্রামী নেমেছিলেন। জনপ্রতিনিধি হিসেবে এবারে রাজ্য বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন।

No comments