Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইন্দো নেপাল ক্যারাটে ও কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ

ইন্দো নেপাল ক্যারাটে ও কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬ ।
মহিষাদল ফ্লেম স্ট্রাইকার ক্যারাটে একাডেমির ব্যবস্থাপনায় ও মডার্ন সোতোকান ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ৭ ও ৮ ফেব্রুয়ারি এই দুই দিনব্যাপী মহিষাদল কুমুদিনী ডাকুয়া ম…

 




ইন্দো নেপাল ক্যারাটে ও কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬ ।


মহিষাদল ফ্লেম স্ট্রাইকার ক্যারাটে একাডেমির ব্যবস্থাপনায় ও মডার্ন সোতোকান ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ৭ ও ৮ ফেব্রুয়ারি এই দুই দিনব্যাপী মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে এই প্রতিযোগিতা চলেছিল। এই প্রতিযোগিতায় নেপাল দেশ থেকে মোট ৫৩ জন প্রতিযোগীও প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিল। এছাড়াও বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা, হাওড়া ,হুগলি ঝাড়গ্রাম ,দার্জিলিং কালিম্পং, শিলিগুড়ি ,দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা ,পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা ও  বিভিন্ন ইংরেজি ও বাংলা মাধ্যমের স্কুলের মধ্যে উল্লেখযোগ্য স্কুল শ্রুতি স্কুল যারা কানে শুনতে পায় না , কথা বলতে পারে না  সব মিলিয়ে মোট ১৪৭০ জন প্রতিযোগীও প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। চলতি মাসের ৭ ও ৮ এই দুইদিন ধরে এই প্রতিযোগিতা চলেছিল । এই প্রতিযোগিতায় কাতা,কুমিতি ও বক্সিং বিভাগে সকল ছাত্র-ছাত্রীরা তাদের সাফল্য অর্জন করেছে। এই প্রতিযোগিতার মূল ব্যবস্থাপনায় ছিলেন সেন্সাই আশরাফ আলী মহাশয় ও টুর্নামেন্ট সেক্রেটারি সেনসাই বিধান জানা মহাশয়। এই প্রতিযোগিতার উজ্জ্বল গৌরব উপস্থিত হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মৎস্য মন্ত্রী সম্মানীয় বিপ্লব রায় চৌধুরী মহাশয় ও উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক সম্মানীয় তিলোক কুমার চক্রবর্তী মহাশয়ও সম্মানীয় ব্যক্তি সুজিত কুমার ভৌমিক মহাশয়। আজকাল মেয়েদের আত্মরক্ষার খুবই জরুরি হয়ে উঠেছে তাই এই প্রতিযোগিতায় ছেলেদের থেকে মেয়েদের পরিমাণ বেশি ছিল। এই দুইদিন ধরে মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে যেন চাঁদের হাট লক্ষ্য করা গেল।

No comments