প্রয়াত বিদ্যুৎ গ্রাহক আন্দোলনের জেলা নেতৃত্ব পুলিন মাইতির স্মৃতিচারণ সভা।
বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)'র প্রাক্তন রাজ্য কমিটির সদস্য ও অবিভক্ত মেদিনীপুর…
প্রয়াত বিদ্যুৎ গ্রাহক আন্দোলনের জেলা নেতৃত্ব পুলিন মাইতির স্মৃতিচারণ সভা।
বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)'র প্রাক্তন রাজ্য কমিটির সদস্য ও অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাক্তন সহ-সভাপতি এবং পাঁশকুড়া জোনাল কমিটির প্রাক্তন সভাপতি ও সম্পাদক পুলিন মাইতি গত ৩১ জানুয়ারী সকাল সাড়ে ন'টায় পাঁশকুড়া থানার অন্তর্গত গুড়চাকলী গ্রামে নিজের বাড়িতে বার্ধক্যজনিত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৭৮ বছর। প্রয়াত পুলিন মাইতির স্মরনে আজ পাঁশকুড়ার গুড়চাকলী-বিষ্ণুবাড় ত্রৈলক্যনাথ প্রাইমারী স্কুলে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন অধ্যাপক জয়মোহন পাল। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,অ্যাবেকার রাজ্য সহকারী সভাপতি অমল মাইতি, কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পুলিন মাইতি অ্যাবেকা সংগঠনের শুরু থেকেই বিদ্যুৎ গ্রাহক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শুধু তাই নয়,উনি এলাকার আরও নানান জনহিতকর আন্দোলন যুক্ত ছিলেন।
No comments