Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া আইও সি এমপ্লয়িজ ওয়েলফেয়ার কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে জয়ী হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়ন

হলদিয়া আইও সি এমপ্লয়িজ ওয়েলফেয়ার কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে জয়ী হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়ন
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর পঞ্চাশ তম বর্ষ অতিক্রান্ত করেছে। হলদিয়া রিফাইনারি। রিফাইনারি এমপ্লয়িজ ওয়েলফেয়া…

 



হলদিয়া আইও সি এমপ্লয়িজ ওয়েলফেয়ার কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে জয়ী হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়ন


পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর পঞ্চাশ তম বর্ষ অতিক্রান্ত করেছে। হলদিয়া রিফাইনারি। রিফাইনারি এমপ্লয়িজ ওয়েলফেয়ার কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে ১২ টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সি আই টি ইউ এবং হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়ন। ১২ টি আসনের মধ্যেই বারটি আসনে বিপুলভাবে জয় লাভ করে  এমপ্লয়িজ ইউনিয়ন।

নির্বাচনে সিটু সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে পরাজিত হয়। সূত্রে জানা যায়, (১৯৯০-২০২০) বছরের ক্ষমতা হারালো। ২০২১ সাল থেকে এই কো-অপারেটিভে 'কো-অপারেটিভ সোসাইটি অ্যাক্ট' অনুযায়ী স্পেশাল অফিসার নিয়োগ হয়। সিটু কো-অপারেটিভের সদস্য সকলকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল বলে অভিযোগ। ২০২১ সালে পুরনো  সদস্যদের  দিয়ে ভোট করিয়ে বোর্ড গঠনের আপিল করে হাইকোর্টে। উল্টোদিকে হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়ন সমর্থিত সদস্যরা কো-অপারেটিভের সদস্য হওয়া নতুন ৪৯২ জনকেও ভোটাধিকার দিতে হবে -এই দাবি কোর্টের কাছে জানায়। স্পেশাল অফিসার তাদের এই দাবিকে মান্যতা দিলেও সিটু মানতে চাইছিল না। গতকাল কোর্টে শুনানি ছিল সেই শুনানিতে কোর্ট রায় দেয় - পুরনো এবং পরবর্তীকালে সদস্য হওয়া মিলিয়ে মোট ৭৩৬ জনকেই ভোটাধিকার দিতে হবে। সেই ৭৩৬ জনের ৯২% আজকে নির্বাচনে অংশগ্রহণ করেন। তারই ফলাফলে ১২টি আসনের বারোটিতেই সিটু সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে পরাজিত হন। হলদিয়ার সমবায় আন্দোলনে এটা একটা উল্লেখযোগ্য নজির সৃষ্টি হল বলে সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত সকলেই মনে করেন। উল্লেখ্য ১৯৯০ সালে এই ক্রেডিট সোসাইটি গঠিত হয়েছিল।


No comments