সড়কে এলপিজি গ্যাস সিলিন্ডার লিকেজ হলে কিভাবে মোকাবেলা করা হবে সেই নিয়ে যুদ্ধকালীন নকল মহড়া
শিল্পশহর ব্যস্ততম শহর সেই শহরে বিভিন্ন প্রান্ত থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার গাড়ি যাতায়াত করে। কোথাও এই এলপিজি গ্যাস সিলিন্ডার গাড়ি লি…
সড়কে এলপিজি গ্যাস সিলিন্ডার লিকেজ হলে কিভাবে মোকাবেলা করা হবে সেই নিয়ে যুদ্ধকালীন নকল মহড়া
শিল্পশহর ব্যস্ততম শহর সেই শহরে বিভিন্ন প্রান্ত থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার গাড়ি যাতায়াত করে। কোথাও এই এলপিজি গ্যাস সিলিন্ডার গাড়ি লিকেজ অথবা দুর্ঘটনার কবলে পড়ে কিভাবে সেই এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার নির্গত বন্ধ করে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া যায় সেই নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে হলদিয়া সিটি সেন্টার মোড়ে যুদ্ধকালীন নকল মহড়া অনুষ্ঠিত হয় সেই মহড়া করতে গিয়ে দমকলের দুজন কর্মী গুরুতর জখম। তাদেরকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রে জানা যায় দুজন সুস্থ রয়েছেন। এলপিজি গ্যাস সিলিন্ডার বিভিন্ন সময় হলদিয়া শিল্প শহর থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়। কিন্তু রাস্তায় চলতে গিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার কখনো লিকেজ হয়ে গেলে সেই সময়কালে কিভাবে মানুষদের নিরাপত্তা দেওয়া যায় সেই নিয়ে আজকে মকডিল অনুষ্ঠিত হয় ।উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ফ্যাক্টরি ইন্সপেক্টর দেবায়ন দে এবং শিল্প শহরের বিভিন্ন আধিকারিক বৃন্দ।
No comments