Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শরৎ চন্দ্রের ১৫০ তম জন্মবর্ষ উপলক্ষে আলোচনা সভা

শরৎ চন্দ্রের ১৫০ তম জন্মবর্ষ উপলক্ষে আলোচনা সভা সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:মানবতাবাদী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজ বিকেলে তমলুকের সেন্ট মাদার টেরেজা স্কুলে। শরৎ সার্ধশত জন্ম…

 




শরৎ চন্দ্রের ১৫০ তম জন্মবর্ষ উপলক্ষে আলোচনা সভা 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:মানবতাবাদী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজ বিকেলে তমলুকের সেন্ট মাদার টেরেজা স্কুলে। শরৎ সার্ধশত জন্মবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে এই আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন এই কমিটির রাজ্য কমিটির সদস্য প্রধান শিক্ষক অরিন্দম মৈত্র। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীকান্ত কান্ডার, প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত পাড়ই, প্রাক্তন শিক্ষিকা বিভা পাল, তপন মিত্র প্রমূখ। সভা শেষে এই বছর জুড়ে শরৎ সাহিত্যের নানান দিক নিয়ে চর্চা ও তাঁর জীবনী চর্চার উদ্দেশ্যে শরৎ সার্ধশত জন্মবর্ষ উদযাপন কমিটি,পূর্ব মেদিনীপুর ( উত্তর)জেলা কমিটি গঠিত হয়।

   কমিটির সভাপতি নির্বাচিত হন প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীকান্ত কান্ডার, সম্পাদক নির্বাচিত হন শিক্ষক সতীশ সাউ।



No comments