Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গণপিটুনির ঘটনায় অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ সহ অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবীতে পাঁশকুড়া থানায় এসইউ সি আই (কমিউনিস্ট) দলের ডেপুটেশন ও স্মারকলিপি পেশ

গণপিটুনির ঘটনায় অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ সহ অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবীতে পাঁশকুড়া থানায় এসইউ সি আই (কমিউনিস্ট) দলের ডেপুটেশন ও স্মারকলিপি পেশসংবাদদাতা নারায়ণ চন্দ্র নায়ক।‌পাঁশকুড়ার ঘোষপুর এলাকায় গণপিটুনির ঘটনা সংক…

 



গণপিটুনির ঘটনায় অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ সহ অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবীতে পাঁশকুড়া থানায় এসইউ সি আই (কমিউনিস্ট) দলের ডেপুটেশন ও স্মারকলিপি পেশ

সংবাদদাতা নারায়ণ চন্দ্র নায়ক।‌

পাঁশকুড়ার ঘোষপুর এলাকায় গণপিটুনির ঘটনা সংক্রান্ত বিষয়ে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ সহ অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবীতে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পাঁশকুড়া লোকাল কমিটির পক্ষ থেকে আজ পাঁশকুড়া থানার আই.সি.র নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। দাবীগুলির মধ্যে অন্যতম হল-গণপিটুনির ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি,পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প,সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে অঞ্চলের জনপ্রতিনিধি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে নাগরিক কমিটি গঠন করে গণপিটুনি বন্ধ প্রভৃতি। ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের পাঁশকুড়া দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক তপন নায়ক ও সদস্য সমরেশ মাইতি,স্বপন বেরা এবং বিদ্যুৎ সামন্ত,খোকন আদক ও হাসমত আলী প্রমূখ। আই সি দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। প্রসঙ্গত উল্লেখ্য,গত কয়েকদিন আগে পাঁশকুড়া ব্লকের ঘোষপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হন দুই ব্যক্তি। এমনকি আবগারি দপ্তরের এক আধিকারিক সহ কয়েকজন কর্মী চোলাই মদের বিরুদ্ধে তল্লাশি অভিযানে গেলে তারাও ওই ব্যক্তিদের দ্বারা আক্রান্ত হন।

দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক বলেন,শুধু পাঁশকুড়া ব্লক নয়,জেলার আরো কয়েকটি ব্লকে সম্প্রতি ওই ধরনের ঘটনা ঘটেছে।



No comments