মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মানবিক হলেন পূর্ব মেদিনীপুর জেলার বাস অনার্স অ্যাসোসিয়েশনমাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা পয়সায় বাসে যাতায়াত করতে পারবে পরীক্ষা সেন্টারে যাওয়ার জন্য ।
রাত কাটলেই ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক…
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মানবিক হলেন পূর্ব মেদিনীপুর জেলার বাস অনার্স অ্যাসোসিয়েশন
মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা পয়সায় বাসে যাতায়াত করতে পারবে পরীক্ষা সেন্টারে যাওয়ার জন্য ।
রাত কাটলেই ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সকল পরীক্ষার্থীদের জন্য মানবিক হলেন বাস মালিকগণ। হ্যাঁ ঠিকই শুনেছেন সমস্ত পরীক্ষার্থীদের জন্য বিনা পয়সায় পরিবহন ব্যবস্থা রেখেছেন পূর্ব মেদিনীপুর জেলার বাস অনার্স অ্যাসোসিয়েশন। সমস্ত পরীক্ষার্থীদের জন্য বিনা পয়সায় সমস্ত পরীক্ষার্থীদের পৌঁছে দেবে পরীক্ষা সেন্টারে জানালেন পূর্ব মেদিনীপুর জেলা বাস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শিবপ্রসাদ বেরা।
পরীক্ষার্থীদের জন্য জরুরী নির্দেশিকা দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ রাতকাটলেই মাধ্যমিক পরীক্ষা।
পরীক্ষা হলে এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে ঢুকতে হবে। মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। অভিভাবকের প্রবেশ নিষেধ। বিদ্যুতিন যন্ত্র নিয়ে হলে ঢোকা নিষেধ। পরীক্ষা পুরো শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ছাড়াও প্রশ্নপত্র নিয়ে বেরোনো নিষেধ। নকল করা ধরা পড়লে পরীক্ষা বাতিল। উত্তরপত্রে নির্ধারিত জায়গাতেই রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর নির্ভুল লিখতে হবে।
আগামী ২রা ফেব্রুয়ারি সোমবার বাংলা
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ইংরেজি
৬ই ফেব্রুয়ারি শুক্রবার ইতিহাস
৭ই ফেব্রুয়ারি শনিবার ভূগোল
৯ ফেব্রুয়ারি সোমবার গণিত
১০ই ফেব্রুয়ারি মঙ্গলবার ভৌতবিজ্ঞান
১১ ই ফেব্রুয়ারি বুধবার জীবন বিজ্ঞান
১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয়।
পরীক্ষার্থীদের সকাল ১০ঃ৪৫ মধ্যেই প্রবেশ করতে হবে চলবে পরীক্ষা বেলা দুটো পর্যন্ত।
সকল পরীক্ষার্থীরা তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রবেশ করবেন। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সকলের শুভ কামনা জানিয়েছেন নাটশাল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা পূর্ব মেদিনীপুর জেলা বাস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শিবপ্রসাদ বেরা।


No comments