Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির

থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির হলদিয়া বন্দরের টাউনশিপ প্রত্যাশা ভবনে সকাল থেকে রক্তদান শিবিরে অনুষ্ঠিত হয়। সামাজিক দায়বদ্ধতা মানবিকতার বার্তা ছড়িয়ে দিতেই আয়োজিত এই শিবির। এছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন জায়গা…

 



থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির 

হলদিয়া বন্দরের টাউনশিপ প্রত্যাশা ভবনে সকাল থেকে রক্তদান শিবিরে অনুষ্ঠিত হয়। সামাজিক দায়বদ্ধতা মানবিকতার বার্তা ছড়িয়ে দিতেই আয়োজিত এই শিবির। এছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় চলছে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ও চশমা প্রদান কর্মসূচি। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্যই মূলত এই রক্তদান শিবির।

সতীশ চন্দ্র সামন্ত চ্যাটিবল ট্রাস্টের চেয়ারম্যান প্রদীপ বিজলী বলেন শুধু রক্তদান নয় আমরা হলদিয়া বিধানসভা এলাকায় অত্যন্ত গ্রামে গিয়ে চক্ষু পরীক্ষা ছানি অপারেশন এবং বিনামূল্যে চশমা প্রদান কর্মসূচি চলছে। তিনি আরো বলেন বর্তমানে বিভিন্ন হাসপাতালে রক্তের চাহিদা বৃদ্ধি পাচ্ছে সেই ঘাটতি মেটাতেই এবং সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা ও মানসিকতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে রক্তদান শিবির। আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন সতীশ চন্দ্র সামন্ত চারিটিবল ট্রাস্টের অন্যান্য সদস্য সদস্যবৃন্দ। সূত্রে জানা যায় রক্তদান শিবিরে প্রায় ৪২ জন যুবক-যুবতী রক্ত দিলেন সকলকে শুভেচ্ছা জানালেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী।

No comments