Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রূপনারায়ণের পূর্ব মেদিনীপুর জেলার অংশটি অতি সত্বর পূর্ণ সংস্কার করে মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সঙ্গে রূপায়ণের দাবীতে ঘাটালে মনিটরিং কমিটির বৈঠকের প্রাক্কালে

রূপনারায়ণের পূর্ব মেদিনীপুর জেলার অংশটি অতি সত্বর পূর্ণ সংস্কার করে মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সঙ্গে রূপায়ণের দাবীতে ঘাটালে মনিটরিং কমিটির বৈঠকের প্রাক্কালে
সেচ দপ্তরের সিডিউল অনুযায়ী শিলাবতী ও কংসাবতী নদীর …

 


রূপনারায়ণের পূর্ব মেদিনীপুর জেলার অংশটি অতি সত্বর পূর্ণ সংস্কার করে মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সঙ্গে রূপায়ণের দাবীতে ঘাটালে মনিটরিং কমিটির বৈঠকের প্রাক্কালে


সেচ দপ্তরের সিডিউল অনুযায়ী শিলাবতী ও কংসাবতী নদীর নিম্নাংশ সহ বিভিন্ন খাল ও নদী এবং রূপনারায়ণের পূর্ব মেদিনীপুর জেলার অংশটি অতি সত্বর পূর্ণ সংস্কার করে মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সঙ্গে রূপায়ণের দাবীতে ঘাটালে মনিটরিং কমিটির বৈঠকের প্রাক্কালে সেচমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ

সংবাদদাতা-কানাইলাল পাখির   সেচ দপ্তরের সিডিউল অনুযায়ী শিলাবতী ও কংসাবতী নদীর নিম্নাংশ,বিভিন্ন খাল ও নদী এবং রূপনারায়ণের পূর্ব মেদিনীপুর জেলার অংশটি অতি সত্বর পূর্ণ সংস্কার সহ মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সঙ্গে রূপায়ণের দাবীতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ সেচমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করা হয়। ইতিমধ্যে ঘাটালের মহকুমা শাসক ও সেচ দপ্তরে ঘাটাল মহকুমা আধিকারিকের নিকট ডেপুটেশন দেওয়া হয়েছে।

          কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ বহু আন্দোলন,আবেদন,নিবেদন ইত্যাদির মধ্য দিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ দপ্তরের প্রচেষ্টায় শুরু হয়েছে। গত জানুয়ারী মাসে মাননীয়া মুখ্যমন্ত্রী সেই প্রকল্পের উদ্বোধনও করেছেন। শিলাবতী নদী সংস্কার কয়েকটি এলাকায় এবং অন্যান্য নদী ও খালগুলির বিভিন্ন অংশে কাজ শুরু হয়েছে। কিন্তু আশ্চর্যের সাথে আমরা লক্ষ্য করছি,  ২০২৫ সালে শিলাবতী নদী সংস্কারের ওয়ার্ক অর্ডার দেওয়ার পর গত ডিসেম্বর মাস থেকে ৩ মাস কাজ শুরু হলেও আজও হাফ কিলোমিটার অংশ পূর্ণাঙ্গ সংস্কার হয়নি। শুধু তাই নয়,মাস্টার প্ল্যানের অন্তর্গত অন্যান্য কাজগুলিরও অবস্থা প্রায় একই রকম। এইরকম ঢিমেতালে কাজ চলতে থাকলে আগামী বর্ষায় ঘাটাল মহকুমাবাসীকে ফের বন্যা কবলিত হতে হবে। 

          নারায়ণবাবু জানান,এ বিষয়ে বিস্তৃত আলোচনার জন্য আমরা গত ২৯শে জানুয়ারী মন্ত্রী মহোদয়ের কাছে সময় চেয়ে জলসম্পদ ভবনে চিঠি দিলেও আজও উনি দেখা করার জন্য তারিখ ও সময় নির্ধারণ করতে পারেননি। আজ এ বিষয়ে ঘাটালে এক উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন মন্ত্রী মহোদয়।

         সেই পরিপ্রেক্ষিতে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সুষ্ঠুভাবে রূপায়ণের স্বার্থে নিম্নোক্ত ১০ দফা প্রস্তাব সম্বলিত এই স্মারকলিপি মন্ত্রীকে ই.মেল. মারফত দেওয়া হয়। 

     প্রস্তাবগুলি হল ::--

      ১) শিলাবতীর নিম্নাংশে যে ২৩ কিলোমিটার অংশ সংস্কার করার কথা,সেচ দপ্তর কর্তৃক সরকারি জায়গা চিহ্নিতকরণ সহ বর্তমান কাটিং চার্ট অনুসারে যতটা খাল সংস্কার হবে তা অবিলম্বে মার্কিং করা

    ২) অবিলম্বে নদীর ভেতরে থাকা সমস্ত রকম অবৈধ নির্মাণ ও গাছ কেটে পরিষ্কার করার জন্য দ্রুত  এলাকায় মাইকিং এর বন্দোবস্ত

     ৩) নদীর চরে সংস্কার করা মাটি রাখার জন্য খানিক অংশ ছাড়া/ছাড়া জায়গা চিহ্নিতকরণ

       ৪) নদী ও খাল সংস্কারের মাটি থেকে দুর্বল নদীবাঁধের অংশ সহ নদীর যেদিকে বাঁধ নেই বললেই চলে,সেই দিকে শক্তপোক্ত বাঁধ নির্মাণ 

    ৫ ) সিডিউল অনুযায়ী ঠিকাদার ঠিকমত কাজ করছে কিনা তা দেখভাল করার জন্য গ্রাম পঞ্চায়েত এলাকা ভিত্তিক তদারকি কমিটি গঠন 

   ৬) নদী ও খালগর্ভে যত্রতত্র যেমন খুশি মাটি কাটা বন্ধ

  ৭) দ্রুত কাজের গতি বাড়িয়ে প্রয়োজনে কয়েকটি ভাগে ভাগ করে কাজের দায়িত্ব দিয়ে আগামী বর্ষার পূর্বে যাতে বেশিরভাগ অংশের কাজ শেষ হয় সেজন্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ 

    ৮) শিলাবতী নদীর নিম্নাংশ সংস্কারের পাশাপাশি কংসাবতীর রামচন্দ্রপুর থেকে পাঁশকুড়ার শ্যামপুর পর্যন্ত ও রূপনারায়নের পূর্ব মেদিনীপুর জেলার অংশটি অতি দ্রুত পূর্ণ সংস্কার ও ড্রেজিং

    ৯) চন্দ্রেশ্বর খালকে শিলাবতীর সঙ্গে সংযুক্তিকরন,পাম্প হাউস ও ডোয়ার্ফ ওয়াল নির্মাণ সহ মাস্টার প্লানের প্রথম পর্যায়ের বাকি কাজগুলিকে ধাপে ধাপে হাত দেওয়া 

১০) মাস্টার প্ল্যান এলাকায় দ্বিতীয় পর্যায়ে যে ব্রীজগুলি কংক্রিটের হবে,তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ প্রভৃতি।

উপরোক্ত প্রস্তাবসমূহ যথাযথ গুরুত্ব দিয়ে রূপায়ণ করা না হলে কমিটি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে নারায়ণবাবু জানান।




No comments