Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদায় বিদ্যুৎ গ্রাহক সভা

মেচেদায় বিদ্যুৎ গ্রাহক সভাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :           স্মার্ট মিটার প্রত্যাহার,বর্ধিত ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ বাতিল,বিদ্যুৎ আইন সংশোধনী বিল- ২০২৫ বাতিল,আইন অনুযায়ী সিকিউরিটি নির্ধারণ ও সুদ দেওয়ার দাবীতে বিদ্যু…

 


মেচেদায় বিদ্যুৎ গ্রাহক সভা

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :

           স্মার্ট মিটার প্রত্যাহার,বর্ধিত ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ বাতিল,বিদ্যুৎ আইন সংশোধনী বিল- ২০২৫ বাতিল,আইন অনুযায়ী সিকিউরিটি নির্ধারণ ও সুদ দেওয়ার দাবীতে বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্দ্যোগে ৪ ঠা ফেব্রুয়ারি মেচেদার রোকেয়া হলে গ্রাহক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি অধ্যাপক জয়মোহন পাল। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির অফিস সম্পাদক নারায়ন চন্দ্র নায়ক,জেলা সম্পাদক শঙ্কর মালাকার প্রমুখ। 

জয়মোহনবাবু তার বক্তব্যে গ্রাহক আন্দোলনের চাপে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি আপাততঃ স্মার্ট মিটার লাগানো হবে না বললেও যে কোনও সময় আন্দোলনের গতি কমলে আবার চালু করার উদ্যোগ নেবে। উনি সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের গ্রামে গ্রামে স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত বন্ধে গ্রাহক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান। 



No comments