Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা কে উন্নত করতে, ৩০ তম বার্ষিকী জাতীয় সম্মেলনে ২৫ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা কে উন্নত করতে, ৩০ তম বার্ষিকী জাতীয় সম্মেলনে উপস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকহলদিয়া মেডিকেল কলেজে অ্যাসোসিয়েশন অফ রুরাল সার্জেন অফ ইন্ডিয়া বার্ষিক সম্মেলন শুরু হল ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চ…




 গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা কে উন্নত করতে, ৩০ তম বার্ষিকী জাতীয় সম্মেলনে উপস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক

হলদিয়া মেডিকেল কলেজে অ্যাসোসিয়েশন অফ রুরাল সার্জেন অফ ইন্ডিয়া বার্ষিক সম্মেলন শুরু হল ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন তিনদিনের জাতীয় স্তরে সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন সার্জন চিকিৎসক, শিক্ষক ও স্নাতকোত্ত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। 

তিন দিন জাতীয় স্তরে সম্মেলনে দুইশত প্রতিনিধি দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন সেই সম্মেলনে। বিষয়বস্তু হল উদ্ভাবন ও সহযোগিতা মাধ্যমে গ্রামীন শল্য চিকিৎসার উন্নয়ন।

সম্মেলনের প্রথম দিন ৫ই ফেব্রুয়ারি আলোচিত হয় প্রি কনফারেন্স ওয়ার্কশপ যেখানে হাতে কলমে প্রশিক্ষণ জরুরী চিকিৎসা এবং গ্রামীণ ও সীমিত সম্পদের পরিবেশ উপযোগী কম খরচে চিকিৎসার পদ্ধতির উপর আলোকপাত করা হয়। আগামী ৬ ও ৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মূল বৈজ্ঞানিক অধিবেশন সেখানে থাকবে কি নোট বক্তিতা প্যানেল আলোচনা গবেষণা প্রবন্ধ উপস্থাপনা ভিডিও সেকশন ও ইন্ডাস্ট্রি সিম্পোজিয়াম । এই সম্মেলনে অর্গানাইজার সেক্রেটারি ডাক্তার অংশুমান পান্ডা জানান সম্মেলনে লক্ষ্য হলো গ্রামীণ ভারতের শূন্য চিকিৎসা পরিবেশ আরও শক্তিশালী করা এবং বাস্তবসম্মত ও কার্যকর সমাধানের মাধ্যমে রোগী পরিষেবার মান উন্নত করা। এমস ও বি সি রয় হাসপাতাল হলদিয়া একটি শীর্ষস্থানীয় সরকারি চিকিৎসার প্রতিষ্ঠার হিসেবে এই জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। যা গ্রামীণ স্বাস্থ্য সেবা ও চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও সম্মেলনের পাশাপাশি থাকবে একটি মেডিকেল টেস্ট এক্সিবিশন যেখানে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার জন্য উপযোগী বিভিন্ন শল্য চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি প্রদর্শিত হবে। এরিশকন ২৬ হলদিয়া জন্য ১ ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে যা এই অঞ্চলকে জাতীয় চিকিৎসা মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। এই সম্মেলনে প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করলেন চেয়ারম্যান আই কেয়ার ডাটা লক্ষণ চন্দ্র সেট উপস্থিত ছিলেন চিফ গেস্ট সি এম ও এইচ পূর্ব মেদিনীপুর বিভাস রায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান এইচডি জ্যোতির্ময় কর, উপস্থিত ছিলেন special গেস্ট ভাইস চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর সুন্দর তানজিত সিং, প্রমূখ।

No comments