Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিন দুপুরে ছোট ভাইয়ের ঘর ভাঙচুর করল বড় ভাই বর্তমানে শাসক দলের প্রতাপশালী নেতা

দিন দুপুরে ছোট ভাইয়ের ঘর ভাঙচুর করল বড় ভাই বর্তমানে শাসক দলের প্রতাপশালী নেতাপূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানার অন্তর্গত কিসমত শিবরাম নগর গ্রামে দুই ভাইয়ের জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে দারস্ত হলেন ছোট ভাইয়ের স্ত্…

 



দিন দুপুরে ছোট ভাইয়ের ঘর ভাঙচুর করল বড় ভাই বর্তমানে শাসক দলের প্রতাপশালী নেতা

পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানার অন্তর্গত কিসমত শিবরাম নগর গ্রামে দুই ভাইয়ের জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে দারস্ত হলেন ছোট ভাইয়ের স্ত্রী ,দারস্ত হয়েছেন বৃদ্ধ ৯১ বছরের বাবা।

কিসমত শিবরাম নগর বাসিন্দা নারায়ণ চন্দ্র চক্রবর্তী তার দুই পুত্র মানস ও তাপস চক্রবর্তী দুই ছেলেকে সমানভাবে জায়গা লিখে দিয়েছেন কিছু জায়গা ছিল নারায়ণ বাবুর নামে সে জায়গাও জোর করে লিখে নিয়েছেন মানস চক্রবর্তী এছাড়া ছোট ভাইয়ের রায়ত জায়গার উপর  দখল করা এবং ছোট ভাইকে ওই এলাকা থেকে উৎখাত করার জন্য প্রতিনিয়ত মারধর নোংরা ভাষায় গালিগালাজ করে থাকেন বলে এমনই অভিযোগ করেছেন ছোট ভাই তাপস চক্রবর্তীর স্ত্রী বানী চক্রবর্তী। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন গত ডিসেম্বর মাসে তাদের ছোট্ট জায়গা ঘর রয়েছে টালির ছাউনি। দিনের বেলায় মানস চক্রবর্তী এবং তা দুই পুত্র এবং স্ত্রী সকলে মিলে তার বাড়িতে আক্রমণ করে এবং তার নাবালিকা দুই মেয়েকে মারধর করে থানায় অভিযোগ করলে মানসকে পকসো আইনে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ । বর্তমানে তিনি জেল হেফাজতে ছিলেন গত কয়েকদিন আগেই তিনি বেল্ট পেয়েছেন। তবে আদালতে নির্দেশ রয়েছেন যতসময় ওই কেসে সাক্ষী না উঠে ততদিন ভবানীপুর থানা এলাকার বাহিরে তাকে থাকতে হবে। কিন্তু গত ১৫ই ফেব্রুয়ারি সকালে তার ছোট ভাই তাপসের বাড়ি আক্রমণ করে এবং মেরে ফেলার হুমকি দেয় বলে জানালেন বৃদ্ধ পিতা নারায়ণ চক্রবর্তীর তিনি বলেন আমার স্ত্রী প্রায় ১৮ বছর আগে মারা গেছেন আমি আমার কন্যা এবং ছেলেদের কাছে থাকতাম মানসের কাছে যখন থাকতাম আমার জায়গা জোর করে এবং ব্যাংকের টাকা পয়সা যা ছিল। সই নকল করে তুলে নিয়েছে। আমি আদালতের দ্বারস্থ হয়েছি যাতে আমার ভরণ পোষণ দেয় আমার দুই পুত্র। বর্তমানে আমি আমার ছোট পুত্র তাপসের কাছে রয়েছি আর সেজন্যই আমার বড় পুত্র মানস অকথ্য ভাষায় গালিগালাজ করেন মারধরও করেছেন আমাকে অনেকবার। ছোট ভাই তাপস বলেন গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রধান, বিডিও এবং এসডিও নিকট আবেদন করেছি। আমার পানীয় জলের লাইন কেটে দিয়েছে ইতিমধ্যে বিডিও সাজ্জামিনের তদন্ত করেছেন কিন্তু কোন কাজ হয়নি কারণ উনি তৃণমূল কংগ্রেসের এই এলাকার নেতৃত্ব দেন সেজন্যই তৃণমূলের অন্যান্য নেতৃত্বগন মাথা ঘামাতে চাইছে না।

এই ঘটনায় কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন বর্তমান শাসক দলের নিচতলা থেকে উপর তলা পর্যন্ত সকলেই কাঠ মানির ক্রোপ্টেড। কাঠ মানি পেলেই উপর তলার সকলেই চুপ করে থাকেন আর সেজন্যই মানস চক্রবর্তী কিসমত শিবরাম নগর এর বাড়ি তার নামে পকসো আইনে গ্রেফতার করেছিলেন তিনি বেল্ট পাওয়ার পর বাড়িতেই রয়েছেন। আদালতের নির্দেশকে অমান্য করে আবার বাড়িতে থাকছেন। বাড়িতে থেকেই বৃদ্ধ পিতা এবং ভাই ও ভাইয়ের স্ত্রী কে  মারধর করছেন ঘর ভাঙচুর করছেন, অবিলম্বে ওর উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের নিকট আবেদন করছি।


No comments