৬৫ তম পুরুষ মহিলা রাজ্য কাবাডি প্রতিযোগিতা
কাবাডি আন্তর্জাতিকভাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই খেলা সাধারণত কিশোর থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক সব ধরনের ছেলে এবং মেয়েরা খেলতে থাকে সাধারণত বিশেষ উৎসব বা পালা পার্বণে বেশ আড়ম্বরপূর…
৬৫ তম পুরুষ মহিলা রাজ্য কাবাডি প্রতিযোগিতা
কাবাডি আন্তর্জাতিকভাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই খেলা সাধারণত কিশোর থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক সব ধরনের ছেলে এবং মেয়েরা খেলতে থাকে সাধারণত বিশেষ উৎসব বা পালা পার্বণে বেশ আড়ম্বরপূর্ণভাবে কাবাডি খেলার আয়োজন করা হয় কাবাডি খেলা বাংলাদেশের জাতীয় খেলা। ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কাও বার্মার প্রতিনিধিদের উপস্থিতিতে এশিয়ান কাবাডি ফেডারেশন গঠিত হয় 1980 সালে ফেব্রুয়ারি মাসে কলিকাতার প্রথম এশিয়ান কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এইভাবে আস্তে আস্তে কাবাডি খেলার জনপ্রিয় হয়ে ওঠে। কবাডি খেলা এখন রাজ্যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। ৬৫ তম পুরুষ মহিলা রাজ্য কাবাডি প্রতিযোগিতা শিল্প শহর হলদিয়া ২৫ নম্বর ওয়ার্ড অনুষ্ঠিত হয় হলদিয়া ডিঘাসীপুর আবাহনী চক্রের ৩৩ তম মিলন উৎসবে রাজ্য কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বাৎসরিক মিলন উৎসবে মেতে ওঠেন ক্লাবের সকল সদস্য সদস্যবৃন্দ। স্বর্গীয় তমালিকা পাণ্ডাসেট স্মৃতি মঞ্চে দিবারাত্রি মহিলা এবং পুরুষ কাবাডি খেলা দেখার জন্য উপচে পড়া ভিড় দেখা যায়। পুরুষ বিভাগের প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা ডিস্ট্রিক্ট কাবাডি অ্যাসোসিয়েশন দ্বিতীয় স্থান অধিকার করেছে কলকাতা পুলিশ। মহিলা বিভাগে প্রথম হয়েছে হুগলি এবং দ্বিতীয় হয়েছে মুর্শিদাবাদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ্ত শেঠ সহ-সভাপতি স্পর্শিতা পন্ডাশেঠ সম্পাদক আব্দুল সামাদ খান কোচ সাবির আলী সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানালেন
No comments