দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: মেদিনীপুর জেলা (অখণ্ড)বিদ্যাসাগর স্মরণ সমিতি আয়োজিত অষ্টম শ্রেণীর দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘাটাল যোগ…
দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা
সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: মেদিনীপুর জেলা (অখণ্ড)বিদ্যাসাগর স্মরণ সমিতি আয়োজিত অষ্টম শ্রেণীর দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠে ঘাটাল মহকুমার সেন্টারে দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেন্টারে বিদ্যাসাগর স্মরণ সমিতি,ঘাটাল মহকুমা শাখার সভাপতি গৌরীশঙ্কর বাগ, সম্পাদক তাপস পোড়েল, কোষাধ্যক্ষ বিভা পাল, সমাকর্মী রূপশঙ্কর আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। সেন্টার ইন-চার্জের দায়িত্ব পালন করেন উদয় শঙ্কর মুখার্জী। তিনি জানান ৬০ জনের নাম জমা পড়লেও পরীক্ষায় অংশ নিয়েছে ৫৫ জন। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলা স্তরে এককালীন ১৫০০ টাকা ও মহকুমা স্তরে এককালীন ১০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়। জেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসকে কেন্দ্র করে ও মহকুমায় জন্মদিবসকে কেন্দ্র করে অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও আমরা মহকুমায় শতাধিক ছাত্র-ছাত্রীদের পাঠোপকরণ প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করি।

No comments