রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিন পালন ঘাটালের বীরসিংহে! সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: আজ রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিন পালিত হোল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহের ঠাকুরদাস মঞ্চে। আয়োজক অঙ্গী…
রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিন পালন ঘাটালের বীরসিংহে!
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: আজ রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিন পালিত হোল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহের ঠাকুরদাস মঞ্চে। আয়োজক অঙ্গীকার যাত্রা প্রস্তুতি কমিটি, ঘাটাল।
নারীর মর্যাদা রক্ষায়, নারী নির্যাতনের প্রতিবাদে ও নারীর নিরাপত্তার দাবীতে কোচবিহার থেকে শুরু হয়েছে রাজ্যের বিশিষ্ট মহিলাদের উদ্যোগে গঠিত জাগো নারী জাগো বহ্নিশিখা'র আহ্বানে ৯ - ১৬ ডিসেম্বর অঙ্গীকার যাত্রা। সেই মহতী উদ্যোগকে সংহতি জানিয়ে নবজাগরণের প্রাণপুরুষ, নারী শিক্ষা ও নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ বিদ্যাসাগরের জন্মস্থানে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ক রা হয়। রোকেয়ার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় বক্তব্য রাখেন কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিদুষী মান্না, সম্পাদক সিস্টার রিক্তা মাজী, বীরসিংহ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মীরা রায়, খড়ার গার্লস স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা রেশমী চক্রবর্তী, অভিভাবক শুক্লা পাখিরা, শিক্ষক তাপস মুখার্জী, অবসরপ্রাপ্ত শিক্ষক হরগোবিন্দ দোলই, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এর নেতৃত্ব অর্চনা মূলা, সোনালী ঘোষ, আই সি ডি এস কর্মী রেখা রীত প্রমুখ।
কমিটির সভাপতি বিদুষী মান্না রোকেয়ার জীবন থেকে নানান ঘটনা তুলে ধরে আজও সমাজে মেয়েদের স্থান নিয়ে আক্ষেপ করেন। অঙ্গীকার যাত্রার মহতী উদ্যোগ যাতে সফল হয়, মেয়েরা যাতে সম্মানের সাথে বলিষ্ঠভাবে বাঁচতে পারে সেজন্য মেয়েদের ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একটি মশাল নিয়ে ঠাকুরদাস মঞ্চ থেকে বিদ্যাসাগরের জন্মস্থান পর্যন্ত পদযাত্রা করে সকলে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা বিভা পাল। যুগ্ম সম্পাদক রিক্তা মাজী সকলকে অভিনন্দন জানিয়ে ১২ ডিসেম্বর ঘাটালের পদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানান।

No comments