Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যুৎবাহী তার ছিড়ে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই

বিদ্যুৎবাহী তার ছিড়ে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই
          বিদ্যুৎ দপ্তরের পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টার এর অধীনস্থ বাঁকাডাঙ্গা শীতলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ট্রান্সফরমার এর অন্তর্গত মাড়তলা থেকে মন্ডলপাড়া পর্যন্ত প্র…

 




  বিদ্যুৎবাহী তার ছিড়ে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই


          বিদ্যুৎ দপ্তরের পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টার এর অধীনস্থ বাঁকাডাঙ্গা শীতলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ট্রান্সফরমার এর অন্তর্গত মাড়তলা থেকে মন্ডলপাড়া পর্যন্ত প্রায় দেড়শো মিটার অংশের বিদ্যুৎবাহী তার অসংখ্য জায়গায় জোড়া তালি দেওয়া ছিল। ওই লাইনের তার প্রায় ২৫ থেকে ৩০ বছরের পুরনো। গত কয়েকদিন পূর্বে এক জায়গায় ওই তার ছিঁড়ে গিয়ে বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছিল ওই এলাকার বাসিন্দারা।  

           বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ওই বিষয়ে তমলুকের ডিভিশনাল ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করেন। এবং ওই অংশের তার অবিলম্বে পরিবর্তন করার আবেদন জানান। ওই পরিপ্রেক্ষিতে আজ ওই অংশের তার পরিবর্তন করে কেবিল তার লাগায় বিদ্যুৎ দপ্তর। এজন্য বিদ্যুৎ দপ্তরের বিভাগীয় আধিকারিককে ধন্যবাদ জানিয়েছেন নারায়নবাবু।

No comments