১৮৪ বছরের কৃষ্ণাষ্টমী রাসোৎসব কি বার্তা দিলেন বঙ্গীয় গৌর গৌড়ীয় মঠ ও মিশন সম্পাদক অনিরুদ্ধ!মহা কার্তিক মাস দামোদর মাসনামে প্রচারিত।কার্তিক মাসের রাস পূর্ণিমা শুরু হয় রাস পূর্ণিমার দিন থেকেই। বড় রাস তারপরে বিভিন্ন পঞ্চমী সপ্ত…
১৮৪ বছরের কৃষ্ণাষ্টমী রাসোৎসব কি বার্তা দিলেন বঙ্গীয় গৌর গৌড়ীয় মঠ ও মিশন সম্পাদক অনিরুদ্ধ!
মহা কার্তিক মাস দামোদর মাসনামে প্রচারিত।কার্তিক মাসের রাস পূর্ণিমা শুরু হয় রাস পূর্ণিমার দিন থেকেই। বড় রাস তারপরে বিভিন্ন পঞ্চমী সপ্তমী অষ্টমী বিভিন্ন দিনের রাস সারা মাস ধরে চলে বিভিন্ন তিথি অনুযায়ী রাস উৎসব । পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত মাইন পোস্ট শ্রী শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ রাধা দামোদর মন্দির প্রাঙ্গণে শুরু হলো আজ থেকে কৃষ্ণাষ্টমীর রাস উৎসব। বিশিষ্ট ব্যক্তি গুনিজনের সম্বর্ধনা সভা এছাড়াও গীতাযোগ্য লীলা কীর্তন এবং নিশি প্রহর কীর্তন গান অনুষ্ঠিত হয়। বিশেষ গুণীজনের সম্বর্ধনা সভায় কীর্তন গান পরিবেশন করেন সুদর্শন রাউৎ দাস, সুভদ্রা জানা দাস শ্রীগোবিন্দ দাস শ্রী ভীষ্ম দাস। ২৪ শে কার্তিক ১১ই নভেম্বর মঙ্গলবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় শ্রী শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ রাধা দামোদর মন্দির গুণীজন সংবর্ধনা সভা। উদ্বোধন করেন শ্রীকুঞ্জ বিহারী দাস অধিকারী। মন্দিরের ইতিকথা গ্রন্থ প্রকাশ করেন শংকর প্রসাদ পাহাড়ি, নিয়ম সেবার বিজয় সমাবেশ উদ্বোধন করেন শ্রী রাধা কান্ত ঘোড়াই। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক সুজন কুমার বালা প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ দাস বাহাদুর সামন্ত ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ২৫শে কার্তিক বুধবার সকালে মঙ্গল আরতি নগর পরিক্রমা এবং ভাগবত পাঠ নিশি প্রহর নাম যজ্ঞ। বৃহস্পতিবার ২৬ শে কার্তিক নবমীর রাসযাত্রার সমাপ্তি দিনে শ্রী শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ রাধা দামোদর জীউর ভোগ আরতি কীর্তন ও রাসৎসবের বিজয় মহোৎসব। জানালেন বঙ্গীয় গৌর গৌড়ীয় মঠ ও মিশন সম্পাদক অনিরুদ্ধ দাস অধিকারী। এবং মন্দিরের সেবক শ্রী রাধিকামোহন দাস অধিকারী,শ্রীমতি সুষমা রানী দাস অধিকারী কুমারী রাধারানী দাস অধিকারী ।

No comments