Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কারখানা চত্বরে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু ১

কারখানা চত্বরে কর্মরত শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু !হলদিয়া পেট্রোকেমিক্যালসের কারখানা চত্বরে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম সুব্রত মাইতি (৪৯)। তাঁর বাড়ি সুতাহাটা থানা…

 


কারখানা চত্বরে কর্মরত শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু !

হলদিয়া পেট্রোকেমিক্যালসের কারখানা চত্বরে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম সুব্রত মাইতি (৪৯)। তাঁর বাড়ি সুতাহাটা থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামে। ওই শ্রমিক এইচপিএলে ফেব্রিকেটর-এর কাজ করতেন। বিকেলে মৃত ওই শ্রমিকের দেহ বাড়িতে পৌঁচ্ছয়। নতুন ক্যাপ্টিভ পাওয়ার প্ল্যান্ট সাইডে কাজ করার সময় একটি অকেজো ভালভ ছিটকে তাঁর বুকে ওপর এসে পড়ে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয়েছিলেন ওই শ্রমিক। পরে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।


No comments