ছবি কথা বলে বাৎসরিক নবম সংখ্যা প্রকাশিত হল!পূর্ব মেদিনীপুর জেলার কাকটিয়া থেকে প্রকাশিত হয় ছবি কথা বলে পত্রিকাটি। জেলায় পাক্ষিক পত্রিকায় হিসেবেই আত্মপ্রকাশ করে । ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে পাক্ষিক পত্রিকা সংবাদ ছবি কথা বলে প্…
ছবি কথা বলে বাৎসরিক নবম সংখ্যা প্রকাশিত হল!
পূর্ব মেদিনীপুর জেলার কাকটিয়া থেকে প্রকাশিত হয় ছবি কথা বলে পত্রিকাটি। জেলায় পাক্ষিক পত্রিকায় হিসেবেই আত্মপ্রকাশ করে । ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে পাক্ষিক পত্রিকা সংবাদ ছবি কথা বলে প্রকাশিত হয়ে আসছে এবং নিয়ম মত করে শারদীয়া সংখ্যা প্রকাশিত হচ্ছে। আজ নবম সংখ্যা প্রকাশিত হলো তমলুক মানিকতলা এক গেস্ট হাউসে। আজকের এই সারদ সংখ্যা প্রকাশ করেন তমলুকে বিধায়ক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সভায় দুইজনকে বিশেষ সম্মানের সম্মানিত করা হয় । প্রায় দেড়শতাধিক লেখক লেখিকা শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক রনজিত ঘোড়া বলেন লেখার থেকে ছবিতেই বেশি ফুটে উঠে সকলের মনের কথা তাই সংবাদের লেখার থেকে ছবিতে আমার পত্রিকা কে আত্মপ্রকাশ করে থাকি। তবে আজকের এই সভায় মূল উদ্যোগ যার ব্যবস্থাপনা এই শারদ সংখ্যা প্রকাশিত অনুষ্ঠিত হলো চঞ্চল কুমার খাড়া বলেন আমাদের জেলার পত্রিকা গুলিকে তাদের বিকশিত হওয়ার জন্য একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিই তাহলেই প্রত্যেকটি পত্রিকা নতুন নতুন লেখক কবি সাহিত্যিক তাদের লেখার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে পারে। জেলার পত্রিকা গুলিকে বাঁচিয়ে তোলার জন্য আমরা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আজকের এই সভায় সঞ্চালনা করেন কবি আবু রাইহান।
No comments