সরকার ঘোষিত ন্যূনতম মজুরী অনুসারে হোসিয়ারী শ্রমিকদের অবিলম্বে বকেয়া ৩ বছরের মজুরী বৃদ্ধি কার্যকর দাবীতে শ্রমমন্ত্রীর দপ্তরে ডেপুটেশন!সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউন…
সরকার ঘোষিত ন্যূনতম মজুরী অনুসারে হোসিয়ারী শ্রমিকদের অবিলম্বে বকেয়া ৩ বছরের মজুরী বৃদ্ধি কার্যকর দাবীতে শ্রমমন্ত্রীর দপ্তরে ডেপুটেশন!
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির নেতৃত্বে লাগাতার আন্দোলনের ফলে গত ৬ মাস পূর্বে হোসিয়ারী শ্রমিকদের এক বছরের ন্যূনতম মজুরীবৃদ্ধি অনুসারে মাত্র ৩ শতাংশ মজুরীবৃদ্ধি ঘটেছিল। পরের মাসে বকেয়া আর এক বছরের মজুরীবৃদ্ধি কার্যকর করা হবে বলে মেকার মালিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সে সময় কথা দিয়েছিল। কিন্তু তা এখনো কার্যকর হয়নি। অবিলম্বে ওই বকেয়া তিন বছরের মজুরীবৃদ্ধি কার্যকর করা সহ শ্রমিকদের বিভিন্ন দাবীতে আজ ১০ নভেম্বর নব মহাকরণে শ্রম দপ্তরের মন্ত্রীর দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন ইউনিয়নের সহকারী সভাপতি নেপাল বাগ,বলরাাম জানা,যুগ্ম সম্পাদক তপন কুমার আদক ও নব শাসমল,সহকারী সম্পাদক অলোক অধিকারী প্রমুখ।
সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক জানান,উপরোক্ত দাবীগুলি পূরণে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবে।

No comments