Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদায় প্রাচীন কলা কেন্দ্রের অনন্য সংগীত ও নৃত্য অনুষ্ঠান!

মেচেদায় প্রাচীন কলা কেন্দ্রের অনন্য সংগীত ও নৃত্য অনুষ্ঠান! সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : শিল্প ও সংস্কৃতি জগতের ৭০ বছরের পুরনো "প্রাচীন কলা কেন্দ্র" আয়োজিত শুভ সংগীত সঞ্চারের ত্রৈমাসিক পঞ্চম বৈঠক উপলক্ষে আজ পূর্ব …


 


মেচেদায় প্রাচীন কলা কেন্দ্রের অনন্য সংগীত ও নৃত্য অনুষ্ঠান! 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : শিল্প ও সংস্কৃতি জগতের ৭০ বছরের পুরনো "প্রাচীন কলা কেন্দ্র" আয়োজিত শুভ সংগীত সঞ্চারের ত্রৈমাসিক পঞ্চম বৈঠক উপলক্ষে আজ পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা বিদ্যাসাগর হলে এক অনন্য সংগীত ও নৃত্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেচেদার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণেণ রায়। অনুষ্ঠানে কলা কেন্দ্রের দুই প্রবীণ ব্যক্তিত্ব সুরেন্দ্রনাথ মাইতি ও শ্যামল শোভন চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হয়। শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন শিল্পী শাহানা আলি খান, তবলা সঙ্গতে ছিলেন বিলাল খান সালোনভী। সমবেত রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বেলা সি মহাপাত্র ও তার ছাত্র-ছাত্রী বৃন্দ। কত্থকনৃত্য পরিবেশন করেন তৃপ্তি প্রামাণিক ও তার ছাত্রীবৃন্দ। সংস্থার কালচারাল কোঅর্ডিনেটর মন্টু ডোগরা ও রাজকুমার চ্যাটার্জি জানান-অভিজ্ঞ ও নবীন দুই প্রজন্মের শিল্পীদের সম্মিলিত পরিবেশনায় আজকের অনুষ্ঠান এক অনন্য সুন্দর সান্ধ্য অনুষ্ঠানের রূপ নেয়। 



No comments