কোন নারীর হয় না বাড়িকাচের চুড়ি, কাঠের পুতুল, রইলো সবই পড়ে,বিয়ের সানাই উঠলো বেজে, যাত্রা স্বামীর ঘরে।।শেকড় থাকে বাবার বাড়ি, স্বামীর ঘরে শাখা;শেকড় টানে গোড়ার দিকে, ডাল ধরে হয়ে থাকা!রাজকুমারী বাবার বাড়ি, স্বামীর ঘরে দাসী …
কোন নারীর হয় না বাড়ি
কাচের চুড়ি, কাঠের পুতুল, রইলো সবই পড়ে,
বিয়ের সানাই উঠলো বেজে, যাত্রা স্বামীর ঘরে।।
শেকড় থাকে বাবার বাড়ি, স্বামীর ঘরে শাখা;
শেকড় টানে গোড়ার দিকে, ডাল ধরে হয়ে থাকা!
রাজকুমারী বাবার বাড়ি, স্বামীর ঘরে দাসী
বুকের ভিতর দুঃখ জমা, কষ্ট রাশি রাশি।।
একটা সময় বাবার বাড়ি দূরত্ব যায় বেড়ে,
অতিথি হয় ঘরের কন্যা , স্মৃতিরা যায় ছেড়ে!
বৃদ্ধকালের ছেলের ঘরে ঠাই করে নেয় নারী
বৌমার হুকুম চলে তখন তিনি পথচারী।
নারীর কোন হয় না বাড়ি, আসলে তা খাটি!
সবার শেষে ডাকবে এসে শ্মশানে হবে চিতায় ছাই ।।
No comments