Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দূষণ প্রতিরোধে চার দিন ধরে স্কুল পড়ুয়াদের বিভিন্ন প্রতিযোগিতা !

দূষণ প্রতিরোধে চার দিন ধরে স্কুল পড়ুয়াদের বিভিন্ন প্রতিযোগিতা !পৌর এলাকায় দীর্ঘদিন ধরে প্লাস্টিক মুক্ত পৌরসভা গড়ে তোলার ডাক দিয়েছিলেন পৌর বোর্ড । প্লাস্টিক বর্জন করার জন্য প্রচার অভিযান অনবরত চলছে। কিন্তু মানুষ সচেতন হয়নি। …

 



দূষণ প্রতিরোধে চার দিন ধরে স্কুল পড়ুয়াদের বিভিন্ন প্রতিযোগিতা !

পৌর এলাকায় দীর্ঘদিন ধরে প্লাস্টিক মুক্ত পৌরসভা গড়ে তোলার ডাক দিয়েছিলেন পৌর বোর্ড । প্লাস্টিক বর্জন করার জন্য প্রচার অভিযান অনবরত চলছে। কিন্তু মানুষ সচেতন হয়নি। সচেতনতা বৃদ্ধির জন্য স্কুল পড়ুয়াদের নিয়ে চার দিনের কর্মশালা অনুষ্ঠিত হয় পৌরসভায়। আজ ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবসের দিন স্কুলের পড়ুয়াদের হাতে সার্টিফিকেট এবং পুরস্কার একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় হলদিয়া পৌরসভার তরফ থেকে। হলদিয়া পৌরসভার উদ্যোগে চার দিন ধরে দূষণ মোকাবেলায় পোস্টার তৈরি , ক্যুইজ , প্রবন্ধ লেখা বিতর্ক সভা, বক্তৃতা, মডেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহরের সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ২৬ টি উচ্চ মাধ্যমিক স্কুলের পাঁচ শতবেশি ছাত্র ছাত্রী এই শিবিরে অংশ করেন। রবীন্দ্র নজরুল মুক্তমঞ্চে এবং হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে এই প্রতিযোগিতাগুলি চলে। গতকাল ৭ই সেপ্টেম্বর আন্তর্জাতিক পরিচ্ছন্ন বায়ু দিবস পালন করা হয় ছাত্রছাত্রীদের নিয়ে। বায়ুর গুণমান উন্নত করতেও বায়ুদূষণ কমাতে জাতিসংঘের সাধারণ সভায় ২০১৯ সাল থেকে এই দিনটি পালন করছে এই উপলক্ষে হলদিয়া পৌরসভা ন্যাশনাল ক্লিয়ার প্রোগ্রাম ইন ক্যাপ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতার শিবির অনুষ্ঠিত হয়। চলতি বছরে প্লাস্টিক দূষণ ও তার প্রতিকারের উপর গুরুত্ব দেওয়া হয়। আজ ৮ ই সেপ্টেম্বর বক্তৃতা প্রতিযোগিতা হয়। ২রা সেপ্টেম্বর শিবিরের সূচনায় উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার শাসক তথা পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার জুলফিকার আলী, ফিন্যান্স অফিসার দুলাল সরকার এবং পরিবেশ দপ্তরের আধিকারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞানের মডেল প্রতিযোগিতায় প্রায় কুড়িটি মডেল অংশগ্রহণ করেছিলেন তাদের বিষয় ছিল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা। এই প্রতিযোগিতাগুলির পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর  পড়ুয়ারা অংশগ্রহণ করেন। হলদিয়া পৌরসভার ইন ক্যাপ ভারপ্রাপ্ত আধিকারিক জুনেজুর রহমান জানালেন আজকে ছাত্র-ছাত্রীদের পুরস্কার এবং একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়েছে আগামী দিনে এই কর্মসূচি অব্যাহত থাকবে।

No comments