Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হোসিয়ারী শ্রমিক সভা

হোসিয়ারী শ্রমিক সভাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: হোসিয়ারী শ্রমিকদের বকেয়া তিন বছরের মজুরীবৃদ্ধি অবিলম্বে কার্যকর সহ অন্ততঃ ১৫ শতাংশ হারে আসন্ন পূজা বোনাস সম্পর্কিত বিষয়ে শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল হ…

 




হোসিয়ারী শ্রমিক সভা

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: হোসিয়ারী শ্রমিকদের বকেয়া তিন বছরের মজুরীবৃদ্ধি অবিলম্বে কার্যকর সহ অন্ততঃ ১৫ শতাংশ হারে আসন্ন পূজা বোনাস সম্পর্কিত বিষয়ে শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আজ কোলাঘাট ব্লকের বরদাবাড় প্রাইমারী স্কুলে হোসিয়ারী শ্রমিকদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক। বক্তব্য রাখেন জেলা সভাপতি মধুসূদন বেরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের যুগ্ম সম্পাদক নব শাসমল। সভা থেকে ১২ ই অক্টোবর শ্রমিকদের জেলা সম্মেলন আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়। নেতৃবৃন্দ অভিযোগ করেন,শ্রমিকদের লাগাতার আন্দোলনের ফলে গত তিন মাস পূর্বে হোসিয়ারী শ্রমিকদের এক বছরের ন্যূনতম মজুরী অনুসারে মাত্র ৩ শতাংশ মজুরীবৃদ্ধি ঘটেছিল। পরের মাসে বকেয়া আর এক বছরের মজুরীবৃদ্ধি কার্যকর করা হবে বলে মেকার মালিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সে সময় কথা দিয়েছিল। কিন্তু তা এখনো কার্যকর হয়নি। 

এছাড়াও আর কয়েকদিন পরেই দুর্গাপুজো। মেকার মালিকরা গত বছরের মত এবছরও আসন্ন পূজা বোনাস ১০.৫০ শতাংশ হারে দেবে বলে ঘোষনা করেছে। 


         

No comments