হোশিয়ারি শিল্পীর মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথসভা!সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক : পুজোর পূর্বে ন্যূনতম ১৫ শতাংশ হারে হোসিয়ারী শ্রমিকদের পূজো বোনাস প্রদানের বিষয়ে কোলাঘাট বিডিও অফিসে শ্রমিক আন্দোলনের জেরে শ্রম দপ্তরের জয়েন্ট লেবার…
হোশিয়ারি শিল্পীর মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথসভা!
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক : পুজোর পূর্বে ন্যূনতম ১৫ শতাংশ হারে হোসিয়ারী শ্রমিকদের পূজো বোনাস প্রদানের বিষয়ে কোলাঘাট বিডিও অফিসে শ্রমিক আন্দোলনের জেরে শ্রম দপ্তরের জয়েন্ট লেবার কমিশনার কর্তৃক মেকার মালিক অ্যাসোসিয়েশন ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের জরুরী সভা আহ্বান।
১০.৫০ শতাংশ হারে বোনাস দেওয়ার সম্মতি মালিক অ্যাসোসিয়েশনের।
হোসিয়ারী শ্রমিকদের অন্ততঃ ১৫ শতাংশ হারে আসন্ন পূজা বোনাসের দাবী জানিয়ে গত ২৬ শে অগাস্ট কোলাঘাট বিডিও অফিসে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শনে সামিল হন। এবং ২৮ আগষ্ট শ্রম দপ্তরের পূর্ব মেদিনীপুর জেলার জয়েন্ট লেবার কমিশনারকে ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়। ওই পরিপ্রেক্ষিতে জয়েন্ট লেবার কমিশনার(ব্যক্তিগত)অনিন্দিতা ভট্টাচার্য আজ ৯ই সেপ্টেম্বর নিমতৌড়িতে দপ্তরের অফিসে মেকার মালিক অ্যাসোসিয়েশনের কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী শাখার নেতৃবৃন্দ এবং এ আই ইউ টি ইউ সি অনুমোদিত হোসিয়ারী মজদুর ইউনিয়নের নেতৃবৃন্দের যৌথ সভা আহ্বান করেন।
ইউনিয়নের জেলা সভাপতি মধুসূদন বেরা ও জেলা কমিটির যুগ্ম সম্পাদক তপন কুমার আদক,সহ-সভাপতি বলরাম জানা,সহ-সম্পাদক গৌরাঙ্গ বেরা,অলক অধিকারী সভায় যোগ দেন। সভায় মালিক অ্যাসোসিয়েশনের কেউ উপস্থিত না হলেও চিঠি দিয়ে লেবার কমিশনারকে পূর্বের বছরের দেয় ১০.৫০ শতাংশ হারে বোনাস দেওয়ার সম্মতি জানিয়ে চিঠি দিয়েছে বলে কমিশনার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে জানান ও ঐ চিঠির প্রতিলিপি দেন। ইউনিয়নের উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক জানান, উপরোক্ত হারে শ্রমিকরা বোনাস নিলেও ১৫ শতাংশ হারে বোনাসের দাবীতে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবেন।

No comments