স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবিতে কাস্টমার কেয়ারে বিক্ষোভ আন্দোলনের ডাক!সংবাদদাতা- নারায়ন চন্দ্র নায়ক :বিদ্যুৎ গ্রাহকদের ক্ষেত্রে লাগানো স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবীতে ও অন্যায়ভাবে লোডের ভিত্তিতে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট আদ…
স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবিতে কাস্টমার কেয়ারে বিক্ষোভ আন্দোলনের ডাক!
সংবাদদাতা- নারায়ন চন্দ্র নায়ক :বিদ্যুৎ গ্রাহকদের ক্ষেত্রে লাগানো স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবীতে ও অন্যায়ভাবে লোডের ভিত্তিতে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট আদায় রুখতে বিদ্যুতের কাস্টমার কেয়ার সেন্টারগুলিতে বিক্ষোভ আন্দোলনের ডাক।
বিদ্যুতের বেসরকারিকরণ ও স্মার্ট প্রিপেড মিটার লাগানো বন্ধ এবং লাগানো স্মার্ট মিটার খুলে নেওয়া ,বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার, গৃহস্থে মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড়,কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ ও অন্যায়ভাবে লোডের ভিত্তিতে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট আদায় না করে গ্রাহকদের জমা রাখা সিকিউরিটির উপর আইনসম্মতভাবে সুদের টাকা ফেরতের দাবীতে বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র পূর্ব মেদিনীপুর জেলা কমিটি কাস্টমার কেয়ার সেন্টারগুলিতে বিক্ষোভ আন্দোলনের ডাক
দিল। আজ জেলার গেটওয়ে মেচেদার বিদ্যাসাগর লাইব্রেরীর রোকেয়া হলে সমিতির নেতৃবৃন্দের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নীরেন কর্মকার,প্রদীপ দাস,নারায়ণ চন্দ্র নায়ক ও জেলা সম্পাদক শঙ্কর মালাকার।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি অধ্যাপক জয়মোহন পাল। নীরেনবাবু সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের গ্রামে গ্রামে স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত বন্ধে গ্রাহক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান।

No comments