Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীর্ঘ তিন বছর হয়ে গেল জনপ্রতিনিধিবিহীন পৌরসভা!

দীর্ঘ তিন বছর হয়ে গেল জনপ্রতিনিধিবিহীন পৌরসভা!পূর্ব মেদিনীপুর জেলার চারটি মহকুমার এলাকায় চারটি পৌরসভা রয়েছে কয়েকটি পৌরসভা নিয়মিত নির্বাচন হলেও কিন্তু দুটি পৌরসভা নির্বাচন দীর্ঘ কয়েক বছর হয়নি হলদিয়া এবং পাঁশকুড়া পৌরসভা। প…

 




দীর্ঘ তিন বছর হয়ে গেল জনপ্রতিনিধিবিহীন পৌরসভা!

পূর্ব মেদিনীপুর জেলার চারটি মহকুমার এলাকায় চারটি পৌরসভা রয়েছে কয়েকটি পৌরসভা নিয়মিত নির্বাচন হলেও কিন্তু দুটি পৌরসভা নির্বাচন দীর্ঘ কয়েক বছর হয়নি হলদিয়া এবং পাঁশকুড়া পৌরসভা। পাঁশকুড়া পৌরসভার এলাকার প্রাক্তন জনপ্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছে বোর্ড অফ মেম্বার কিন্তু হলদিয়া পৌরসভার আজ তিন বছরে পূর্ণ হল হলদিয়া পৌরসভার জনপ্রতিনিধি নেই রয়েছে পৌর প্রশাসক তথা হলদিয়ার এসডিও। এলাকার উন্নয়ন থেকে শুরু করে এলাকার সমস্যা করছে মানুষ যাবে কার কাছে? বারে বারে শাসক দলের নেতৃত্ব থেকে শুরু করে বিরোধী দলের নেতৃত্বরা নির্বাচনের জন্য দাবি করেছেন কিন্তু শাসক দলের নেতৃত্বরা প্রকাশ্যে মুখ খুলছে না দলীয় অনুশাসনের জন্য। বিরোধীরা প্রতিনিয়ত আন্দোলন করছেন জনপ্রতিনিধিনির্বাচনের জন্য। ২৯ টি ওয়ার্ড নিয়ে পৌরসভা গঠিত হয়েছে বিদ্যুৎ রাস্তা জলনিকাশী সব রকমের সমস্যায় পড়ছেন এলাকার মানুষ। পৌরসভার তিনটি ক্যাটাগরি রয়েছে ওয়ার্ড গুলি। কিন্তু প্রত্যন্ত গ্রামের ওয়ার্ড গুলি দিনের পর দিন থাকছে না আলো। যদিও পৌরসভার তরফ থেকে কমপ্লেন হোয়াটসঅ্যাপ একটি করেছেন কিন্তু যখনই কেউ অভিযোগ জানাই হোয়াটসঅ্যাপে তার দুদিনের মধ্যে আলো জ্বলে ঠিক কিন্তু দুদিনের জন্য আবার যেরকমই অন্ধকার সেই অন্ধকারই রয়ে যায়, প্রত্যন্ত ওয়ার্ড গুলি। এলাকার মানুষ বারে বারে অভিযোগ জানানোর পর বিরক্তি হয়ে গেছে বর্তমানে যেন প্রদীপের নিচে অন্ধকার শিল্প শহর রয়েছে আলো দেখতে পাচ্ছে কিন্তু গ্রামীণ এলাকায় অন্ধকারে থাকছেন এলাকার মানুষ। শিল্পের দেবতা বিশ্বকর্মা পূজো এবং বাঙালির বাংলার দুর্গোৎসব আসন্ন কিন্তু বিভিন্ন এলাকায় রাস্তা খালাখন্দে ভর্তি নেই আলো এলাকার মানুষ অভিযোগ জানিও কোন সূরাহা হয়নি। যেন মানুষ বোকা সরকার চালাক এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে। চোর পুলিশ খেলার মত। শাসক দলের বিধায়ক না থাকায় সমস্যা হচ্ছে শাসক দলের নেতারা বলতেন কিন্তু বিরোধী দল থেকে গত কয়েক মাস হল শাসক দলের পতাকা নিয়েছেন হলদিয়া বিধায়ক।  নেই আলো রাস্তা খালাখন্দে ভর্তি কোন কাজ হয়নি বলে এলাকার মানুষের দাবী। ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী বলেন সরকার ভয় পেয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা এবং হলদিয়া এবং নন্দীগ্রাম বিধানসভা বিরোধীদের দলে সেই জন্য হাতে না মেরে পাতে মারার চেষ্টা করছেন শাসক দল।এলাকার মানুষদের উন্নয়ন স্তব্ধ এসডিওকে বসিয়ে রেখে তিন বছর উন্নয়নকে বন্ধ করে রেখেছে শাসক দল। তবে আসন্ন ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যোগ্য জবাব দেবে এলাকার মানুষ। ভারতীয় জনতা পার্টির নির্বাচিত এমএলএ কে ভাঙিয়ে শাসক দলের ছত্রছায়ায় নিয়েছে উনারা ভাবছেন এমএলএ কিনে নিলে আগামী নির্বাচনে শাসক দলকে ভোট দেবে কিন্তু হলদিয়ার মানুষ জেনে নিয়েছে শাসক দল একদিকে শিক্ষকদের চাকরি গেছে শিল্পাঞ্চলে নতুন শিল্প তৈরি হয়নি দীর্ঘদিন। যাদের জায়গা ভুমি অধিগ্রহণ হয়েছিল বাম আমলে তাদের চাকরি দিয়েছিলেন সংশ্লিষ্ট শিল্প-কল কারখানা কিন্তু শাসক দল ক্ষমতায় এসে তাদেরকে বার করে দিয়ে বহিরাগত শ্রমিক পয়সার বিনিময়ে ইউনিয়নের সহযোগিতায় কাজে ঢোকানো হচ্ছে। হলদিয়া পৌরসভার উন্নয়নের নামে না করে হলদিয়ার পৌরসভা ১০০ কোটি টাকা জমা হয়েছে খবরের শিরোনামে। এখনো অনেক ওয়ার্ড আলো নেই রাস্তাঘাট খুব খারাপ অবস্থায় রয়েছে, শিল্প এলাকায় গাড়ি ঢুকতে পারছে না সেদিকে নজর নেই শাসক দলের। পৌরসভার টাকা জমিয়ে কি হবে গ্রাম পঞ্চায়েত থেকে পৌর নগর উন্নয়ন তৈরি হয়েছিল এলাকার উন্নয়নের জন্য উন্নয়ন না যদি হয় পৌরসভা রেখে লাভ কি রয়েছে। এলাকার মানুষের দাবি অবিলম্বে হলদিয়া পৌরসভার নির্বাচন করা হোক যাতে এলাকার উন্নয়ন জনপ্রতিনিধিদের হাত ধরেই কাজ হয়।

No comments