দক্ষিণ বঙ্গ পরিবহন সংস্থার বাসের কন্টাকটার কে মারধর ছিনতাই অভিযোগে গ্রেফতার ২পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত ঢিলছোড়া দূরত্বেই দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার ডিপো রয়েছে। কলিকাতা থেকে হলদিয়া দু মিনিট বাস দেরি হও…
দক্ষিণ বঙ্গ পরিবহন সংস্থার বাসের কন্টাকটার কে মারধর ছিনতাই অভিযোগে গ্রেফতার ২
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত ঢিলছোড়া দূরত্বেই দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার ডিপো রয়েছে। কলিকাতা থেকে হলদিয়া দু মিনিট বাস দেরি হওয়াতেই বাসের কন্টাকটার কে বাস থেকে নামিয়ে মারধর ছিনতাই এর অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। সূত্রে জানা যায় মেরে ওই কন্টাকটারে আঙুল ভেঙে দিয়েছে এবং তার গলায় প্রায় ১২ ভরি সোনার হার ছিনতাই হয়েছে তবে স্থানীয় ক্লাবের ছেলেরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে ধৃতদের নাম সাবেরা বিবি ও আলাউদ্দিন খান ধৃতরা সম্পর্কে ওই বাসযাত্রী স্ত্রী ও ছেলে।
No comments